Sports

৫২ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি, চতুর্থ ব্রোঞ্জ জিতল ভারত

ভারতের ঝুলিতে আবার ব্রোঞ্জ পদক। ৩টের পর এদিন ৪ নম্বর ব্রোঞ্জ পদকটাও পেয়ে গেল ভারত। সেই সঙ্গে ৫২ বছর পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি হল।

সময়টা ছিল ১৯৬৮। সেবার মেক্সিকোয় বসেছিল অলিম্পিকসের আসর। তার ৪ বছর পর ১৯৭২ সালে অলিম্পিকস হয় মিউনিখে। ২ বারই ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক জেতে। এবার ফিরে আসা যাক ২০২০ টোকিও অলিম্পিকসে। যা ১ বছর পর হয় করোনার কারণে।

সেখানে ফের ভারত ব্রোঞ্জ জেতে। এবার অলিম্পিকসের আসর প্যারিসে। সেই প্যারিসেও ভারতের ঝুলিতে এল ব্রোঞ্জ পদক। ফলে ৫২ বছর পুরনো সেই পরপর ২টি অলিম্পিকসে ব্রোঞ্জ জয়ের ইতিহাসের পুনরাবৃত্তি হল। বৃহস্পতিবার শ্রীজেশ, হরমনপ্রীতরা নেমেছিলেন ব্রোঞ্জ পদকের লড়াইতে। বিপক্ষ ছিল স্পেন।

এবার অলিম্পিকস জুড়েই ভারতের দুর্বলতা প্রকাশ পেয়েছে পেনাল্টি কর্নার থেকে গোল করায়। পেনাল্টি কর্নারকে সঠিকভাবে কাজে লাগাতে ব্যর্থ ভারতীয় দল।

এদিন ব্রোঞ্জ পদকের লড়াইতে সেই পেনাল্টি কর্নারই ২টি গোল এনে দিয়েছে। স্পেন ১ গোল দিলেও ২-১ গোলে জয় পায় ভারত। তবে এদিন স্পেন আরও গোল পেতেই পারত যদিনা গোলপোস্ট আগলে পাঁচিলের মত দাঁড়িয়ে থাকতেন ভারতের হকি গোলকিপার শ্রীজেশ।

এই অলিম্পিকসেই শ্রীজেশ এক সুপারম্যান হয়ে উঠেছিলেন গোল বাঁচানোর ক্ষেত্রে। এদিন জীবনের শেষ ম্যাচেও সেই দেওয়াল হয়েই রক্ষা করলেন ভারতীয় গোলপোস্ট।

৩৬ বছরের শ্রীজেশকে এদিন জয়ের পরই ভারতীয় হকি দল ঘিরে নিয়ে আনন্দে মেতে ওঠে। স্পেনকে হারিয়ে এদিন ব্রোঞ্জ পেল ভারত। ফলে ভারত ৪টি ব্রোঞ্জ পেল এখনও পর্যন্ত।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026