Entertainment

জামাইবাবুর জুতো ফেরত বাবদ কি চাইলেন পরিনীতি? জানলে চমকে যাবেন!

বর বিয়ে করতে আসার পর শ্বশুরবাড়িতে সুযোগ বুঝে তাঁর জুতো লুকিয়ে ফেলেন তাঁর হবু শ্যালিকারা। বিয়ের অঙ্গ না হলেও ভারতীয় বিয়ের অনুষ্ঠানের একটা মজার পরম্পরা হয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে আছে এই তামাশা। জুতো লুকোনোর একটা উদ্দেশ্যে আছে। জুতো লুকিয়ে তারপর তা ফেরত দিতে একটা টাকা চাওয়া হয় বরের কাছে। নাহলে জুতো ফেরত দেওয়া হবে না। সাফ জানিয়ে দেন শ্যালিকারা। অগত্যা নয়া জামাইবাবুকে শ্যালিকাদের আবদার মিটিয়ে নোট গুনে দিয়ে জুতো ফেরত পেতে হয়। নিছকই বিয়ের মজা বৈ তো নয়।

সেই মজা এবার অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতেও জায়গা পেতে চলেছে। তবে এক্ষেত্রে প্রিয়াঙ্কার বোন বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া জামাইবাবুকে আগেভাগেই জুতো লুকোনোর পর তা ফেরত বাবদ কত লাগবে জানিয়ে দিয়েছেন। সেই অঙ্ক শুনে নাকি মাথায় হাত পড়েছে জামাইবাবু নিক জোনাসের! হবে নাইবা কেন? জুতো ফেরত বাবদ শ্যালিকা পরিনীতি চেয়েছেন গুনে গুনে ৫ মিলিয়ন ডলার! ভারতীয় মুদ্রায় ৩৬ কোটি ২২ লক্ষ ২৫ কোটি টাকা! শ্যালিকার এই আবদারে এখন প্রমাদ গুনছেন নিক। আবার ‘আধি ঘরওয়ালি’-র আবদার বলে কথা! তা ফেলাও মুশকিল! তবে পুরোটাই শ্যালিকা জামাইবাবুর খুনসুটি। প্রসঙ্গত আগামী ২ ডিসেম্বর সাতপাকে বাঁধা পরতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026