Entertainment

কেন নিজের নাম বদলের কথা ভাবছেন পরমব্রত চট্টোপাধ্যায়

আর একটা পদক্ষেপ। সেটা হলেই নিজের নাম বদলে ফেলবেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি। নিজেই জানালেন সেকথা।

নীরজ পাণ্ডের ‘খাকি: দ্যা বেঙ্গল চ্যাপ্টার’-এ প্রসেনজিৎ, জিৎ, চিত্রাঙ্গদা সিং, শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে এক পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও।

পরমব্রত চট্টোপাধ্যায় এই সিরিজের আনুষ্ঠানিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, তিনি পুলিশের চরিত্রে অভিনয় করতে করতে ক্লান্ত। সেই সঙ্গে বিরক্তও।

কারণ তাঁর মতে, কেউ যদি তাঁকে আর একবার কোনও পুলিশের চরিত্রে অভিনয় করার জন্য বলেন, তবে তিনি তাঁর নামই বদলে ফেলবেন। কি নাম রাখবেন তাও জানিয়েছেন পরমব্রত।

অভিনেতা জানিয়েছেন, তিনি ৬০-এর দশকে হিন্দি সিনেমায় চুটিয়ে পুলিশের ভূমিকায় অভিনয় করা ইফতিকার-এর নামে নিজের নাম রাখবেন। পরম থেকে বদলে নিজের নাম ইফতিকার রাখবেন।

প্রসঙ্গত ইফতিকার এমন এক অভিনেতা যাঁকে সিনেমার পর্দায় মানুষ পুলিশ অফিসার হিসাবে দেখেই অভ্যস্ত। তাঁকে দেখলেই চোখের সামনে এক পুলিশ অফিসারের চেহারা ফুটে উঠত।

পরমব্রত পুলিশের চরিত্রে অভিনয় করতে করতে এতটাই ক্লান্ত যে তিনি আর পুলিশের চরিত্রে অভিনয় করতে নারাজ। নাম বদলটা অবশ্য মজা করেই বলেন তিনি। বোঝাতে চান এক পুলিশ অফিসারের চরিত্র করতে করতে তিনি কতটা বিরক্ত।

খাকি: দ্যা বেঙ্গল চ্যাপ্টার নীরজ পাণ্ডের তৈরি এক এমন সিরিজ যেখানে পুলিশ, গ্যাংস্টার ও রাজনীতিবিদের মধ্যে ঘুরপাক খাবে কাহিনি। ওটিটি-তে এই সিনেমা যথেষ্ট নজর কাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। কলকাতাকে পটভূমি করেই তৈরি হয়েছে এই সিরিজ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026