SciTech

গোপন ক্যামেরায় ধরা দিল ১৪০ বছরে আগে হারিয়ে যাওয়া পাখি

সে যে ফিরে আসতে পারে সেটাই ছিল কল্পনার অতীত। তবে মেঘ না চাইতেই জলের মত সশরীরে হাজির হল সামনে। বন্দি হল লেন্সে। যা দেখে অভিভূত বিশ্ব।

১৪০ বছর আগের কথা। তখন যে কমলা আর কালো রংয়ের পাখিটাকে দেখা যেত তা হারিয়ে যায় অচিরেই। তারপর দুনিয়া অনেকটাই বদলে গেছে। কিন্তু এ পাখির দেখা মেলেনি।

মাঝে পেরিয়ে যায় বিংশ শতাব্দী। অবশেষে উনবিংশ শতাব্দীর পর ফের একবিংশ শতাব্দীতে এসে দেখা মিলল তার। দেখা মিলল পাহাড়ি গহন জঙ্গলে।

যেখানে সারিসারি পাহাড় আর উপত্যকা সবুজে ভরে আছে, এমন জায়গায় হারিয়ে যাওয়া পাখিদের খুঁজে বেড়ানো দলের ক্যামেরায় ধরা দিল এই ব্ল্যাক ন্যাপড ফেজেন্ট পিজন। যদিও এই পাখির খোঁজ পেতে স্থানীয়দের সাহায্য ওই দলটির কাজে লাগে।

কারণ এমন পাখির যে দেখা এলাকায় মিলেছে তার খোঁজ তারা পায় স্থানীয়দের কাছ থেকেই। এমনকি ঠিক কোথায় ক্যামেরা লাগালে তাদের দেখা মিলবে তাও স্থানীয়রাই জানিয়ে দেন।

সেইমত উপত্যকার একটি ঢালে দুর্গম স্থানে ক্যামেরা লাগিয়ে রাখেন দলের সদস্যরা। সেই ক্যামেরায় ধরা পড়ে ১৪০ বছর আগে হারিয়ে যাওয়া কমলা আর কালোর একটু বড়সড় চেহারার ব্ল্যাক ন্যাপড ফেজেন্ট পিজন।

এ পাখিকে যে আদৌ কখনও দেখা যাবে তা ভাবতেও পারেননি কেউ। অবশেষে পাওয়া যাওয়ায় পক্ষী বিশারদরা সকলেই খুশি। পাপুয়া নিউ গিনির জঙ্গলে এই পাখির দেখা ১৪০ বছর পর পাওয়ায় এখন আরও এমন হারিয়ে যাওয়া পাখির খোঁজ এই দ্বীপরাষ্ট্রের জঙ্গলে শুরু হয়েছে।

প্রশান্ত মহাসাগরের বুকে ভেসে থাকা পাপুয়া নিউ গিনির প্রাকৃতিক সৌন্দর্য অপার। সেই নীল সমুদ্র, সবুজ বনানীতে আরও বহু পাখির বাস। সেখানেই হারিয়ে যাওয়া আরও পাখির খোঁজ চলছে জোরকদমে।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026