Entertainment

হোলির উত্তেজনায় কিশোরীর ঠোঁটে চুম্বন, কাঠগড়ায় পাপন

আর ক’দিন পরেই হোলি। প্রতিবছর সেই উপলক্ষে বিশেষ পর্ব নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হয় বিভিন্ন চ্যানেলের রিয়েলিটি শোগুলি। তেমনই একটি হিন্দি রিয়েলিটি শোয়ে এখন বিচারের দায়িত্বে রয়েছেন পাপন। সেই শোয়ের জনাকয়েক প্রতিযোগীদের সঙ্গে হোলি স্পেশাল গানের মহড়ায় অংশগ্রহণ করেছিলেন অসমের এই প্রতিভাবান গায়ক। প্রতিযোগীদের তালিম দেওয়ার ফাঁকে ফাঁকে চলছিল আড্ডা, গল্প, গান আর রং মাখামাখি। সেই আনন্দ মহড়ার মুহুর্ত নিয়ে নিজের ফেসবুক পেজে সশরীরে লাইভে আসেন গব্বর সিংয়ের পোশাক পরিহিত পাপন। লাইভ ভিডিওতে পাপন ও তাঁর ছাত্রছাত্রীদের মজার মুহুর্ত ভালোই উপভোগ করছিলেন তাঁর ভক্তরা। কিন্তু আচমকাই ভিডিওর মাঝখানেই ঘটে যায় দৃষ্টিকটু ছন্দপতন।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, মহড়া চলাকালীন এক কিশোরীকে চুম্বন করছেন গায়ক। আনন্দের আতিশয্যে সোজা নাবালিকার ঠোঁটে চুম্বন করে বসেন ‘বরফি’ ছবি খ্যাত গায়ক। লাইভ ভিডিওয় তাঁর সেই আচরণে হকচকিয়ে যান দর্শকরা। গায়ক তারকার সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর আচরণের ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পুলিশ। তাঁর বিরুদ্ধে এক আইনজীবী পকসো আইনে অভিযোগ দায়ের করেছেন থানায়। একজন তারকার এহেন অভব্য আচরণে বিস্ময়ের ঘোর কাটছে না তাঁর ভক্তদের। তবে পাপন অনুরাগীদের একাংশের দাবি, প্রিয় গায়কের আচরণের ইচ্ছাকৃত বিকৃত ব্যাখ্যা করা হচ্ছে। পাপনের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভুল ব্যাখ্যার তত্ত্বকে সমর্থন করছেন গায়কের ম্যানেজারও। নিছক স্নেহের বশেই গায়ক ওই নাবালিকাকে চুম্বন করেছেন বলে তাঁর দাবি। অবশ্য যাঁর আচরণ নিয়ে এত হইচই, সেই গায়ক পাপন বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026