Sports

ফের ফুটবলে ইন্দ্রপতন, চলে গেলেন কিংবদন্তি পাওলো রোসি

মারাদোনার মৃত্যু বিশ্ব ফুটবলে এক গভীর শূন্যতা তৈরি করেছিল। সেই কিংবদন্তি মারাদোনার পর এবার চলে গেলেন ফুটবল জগতের আর এক কিংবদন্তি পাওলো রোসি।

রোম : ১৯৮৬ সালে মারাদোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। সে কথা সকলের জানা। কিন্তু তার ঠিক আগের বিশ্বকাপ ফুটবলের আসর বসেছিল স্পেনে। সালটা ছিল ১৯৮২। সেবার ইতালি ঘরে তুলেছিল বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপ জয়ের কারিগর ছিলেন পাওলো রোসি।

ইতালির এই ফরওয়ার্ড তখন বিপক্ষ দলের জন্য বিভীষিকা হয়ে উঠেছিলেন। ওই বিশ্বকাপে পাওলোর কাঁধে ভর করে ইতালি বিশ্বজয় করতে সমর্থ হয়। পাওলো করেন ৬টি গোল।

সেই ইতালির বিশ্বজয়ের নায়ক পাওলো রোসি চলে গেলেন। মারাদোনার মৃত্যুর মাত্র ২ সপ্তাহের ব্যবধানে ফুটবল জগতে ফের হল ইন্দ্রপতন। পাওলো রোসির মৃত্যুর খবর বৃহস্পতিবার জানায় ইতালির অন্যতম সংবাদমাধ্যম আরএআই স্পোর্টস চ্যানেল।

প্রসঙ্গত ওই চ্যানেলেই বিশেষজ্ঞ হিসাবে কাজ করছিলেন ৬৪ বছরের পাওলো। তাঁর মৃত্যুর কথা তাঁর স্ত্রীর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকেও পরিস্কার হয়। তবে ঠিক কী থেকে পাওলোর মৃত্যু হল, কী অসুখ হয়েছিল কিছু সেভাবে জানানো হয়নি।

১৯৮২-র বিশ্বকাপের নায়ক ছিলেন পাওলো রোসি। গোটা বিশ্ব তখন তাঁর নামে পাগল ছিল। ফুটবল বিশ্বের কাছে তিনি ছিলেন তখন কিংবদন্তি একটা নাম। যাঁর পায়ের যাদুতে সেবার বিশ্বকাপ ইতালি শুধু ঘরে তোলেনি, পাওলো নিজেও পেয়েছিলেন ৩টি সম্মান।

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করে পাওলো রোসি পান গোল্ডেন বুট, প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়ে পান গোল্ডেন বল। সেই সঙ্গে পান ব্যালন ডি’অর-ও।

ফিফা বিশ্বকাপে একই সঙ্গে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জিতেছেন এখনও পর্যন্ত মাত্র ৩ জন ফুটবলার। তাঁদের মধ্যে ব্রাজিলের গ্যারিঞ্চা একজন। যিনি ১৯৬২ সালের বিশ্বকাপে এই সম্মান পান। এরপর ১৯৭৮ সালের বিশ্বকাপে একই সঙ্গে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জেতেন আর্জেন্টিনার মারিও কেম্পেস। তারপর ১৯৮২ সালের বিশ্বকাপে এই সম্মান জেতেন পাওলো রোসি।

এদিন পাওলো রোসির মৃত্যুর খবর সামনে আসার পর শোক প্রকাশ করে ট্যুইট করা হয় ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফেও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026