সপ্তাহ দুয়েক আগেই দখল করেছিলেন বিলিয়ার্ডসের বিশ্বখেতাব। সেই সোনালি ফর্ম ধরে রেখেই কাতারের রাজধানী শহর দোহার আল-আরাবি স্পোর্টস ক্লাবে সোমবার স্নুকারের বিশ্বখেতাবও জিতলেন পঙ্কজ আডবাণী। এর ফলে বিশ্বের অন্যতম সফল কিউয়িস্ট পঙ্কজ সবমিলিয়ে ১৮টি বিশ্বখেতাবের মালিক হলেন। সেমিফাইনালে পঙ্কজ অস্ট্রিয়ার ফ্লোরিয়ান নুবেলকে ৭-৪-এ হারান। খেতাবি লড়াইয়ে ইরানের আমির সরখোসকে এক কথায় উড়িয়ে দেন তিনি। পঙ্কজের পক্ষে খেলার ফল ৮-২।
জয়ের পর পঙ্কজ জানান, দোহা তাঁকে কখনই খালি হাতে ফেরায়নি। ২০০৬ সালে দোহাতেই এশিয়াডে সোনা জিতেছিলেন পঙ্কজ। এবার তাঁর ঘরে এল স্নুকার ও বিলিয়ার্ডসের জোড়া বিশ্বখেতাব।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…