Entertainment

অভিনেত্রী দেখলেন তাঁর বিকিনি পরে তাঁরই বিছানায় শুয়ে আছে এক অপরিচিত

এমন অভিজ্ঞতাও জীবনে হয়। বিখ্যাত এক অভিনেত্রী তাই সেই ঘটনা ভুলতে পারেননি। সেদিন তাঁরই বাড়িতে তাঁরই বিছানায় তাঁরই বিখ্যাত বিকিনি পরে একজনকে দেখে আঁতকে উঠেছিলেন তিনি।

তখন তিনি খ্যাতির শীর্ষে। বেওয়াচ করে পামেলা অ্যান্ডারসন তখন পুরুষ হৃদয়ে ঝড় তুলেছেন। তাঁর সেই লাল বিকিনি পরে সমুদ্রের তীরে দৌড় দেখার জন্য গোটা বিশ্ব অপলক দৃষ্টিতে চেয়ে থাকত। সেই পামেলা তাঁর একটি কখনও ভুলতে না পারা অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।

তখন তাঁর মা হাসপাতালে ভর্তি। বাবা তাই তাঁর বাড়িতে এসে থাকবেন কটাদিন। বাবার জন্য একটি ঘর গোছানো চলছিল। এমন সময় তাঁর বাড়িতে কর্মরত একজন ছুটে এসে পামেলাকে জানান তাঁর ঘরে কে যেন শুয়ে আছে।

শুনেই ঘরের দিকে ছুট লাগান পামেলা। গিয়ে দেখেন এক অপরিচিত তরুণী তাঁর বেওয়াচ-এ পরা সেই বিখ্যাত লাল বিকিনিটা পরে তাঁরই বিছানায় শুয়ে আছে।

পামেলাকে দেখেই উঠে বসে মেয়েটি। ফ্রান্সের বাসিন্দা সোনালি চুলের মেয়েটি পামেলাকে জানায়, সে পামেলাকে ছুঁয়ে দেখতে চায়। তবে সে সমকামী নয়। পামেলার অন্ধ ভক্ত।

সে এটাও জানায় যে বিকিনিটা সে পরে আছে ঠিকই, তবে পামেলার ব্যবহার করা বেশ কিছু জিনিস সে নিয়েছে। আর তা সে ওই বিছানার তলায় লুকিয়েও রেখেছে। তবে চমকের তখনও বাকি ছিল। পামেলার প্রতি তার ভালবাসা দেখাতে সে নিজের হাতও কেটে ফেলে।

পামেলা অ্যান্ডারসন, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @pamelaanderson

পরে ওই তরুণীকে পুলিশ ফ্রান্সে পাঠানোর ব্যবস্থা করে। সে পুলিশের কাছে আবদার করে পামেলার লাল বিকিনিটা সে সঙ্গে নিতে চায়। পুলিশ পামেলাকে এসে জিজ্ঞেস করে তিনি বিকিনিটা দিতে চান কিনা। পামেলা তাতে এককথায় রাজি হয়ে যান।

পরে লাস্যের রানি হিসাবে পরিচিত পামেলা অ্যান্ডারসন তাঁর অনেক পোশাক বিছানার তলা থেকে উদ্ধার করেছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026