Entertainment

নিজেকে দেখলেই মজা লাগে, কেন বললেন পুরুষ হৃদয়ে ঝড় তোলা নায়িকা

নিজেকে দেখলেই তাঁর হাসি পায়। কেন এমন হয় বেওয়াচের সেই ডাকসাইটে সুন্দরী নায়িকার। নিজেই জানালেন এই প্রশ্নের উত্তর।

নব্বইয়ের দশকে তরুণদের মনে তো বটেই, এমনকি অনেক বয়স্ক মানুষেরও হৃদয় তোলপাড় করে দিয়েছিলেন তিনি। তাঁকে পর্দায় দেখলে অনেকের চোখের পাতা পড়া সাময়িকভাবে বন্ধ হয়ে যেত। রূপ আর শরীরী আবেদনে তখন বিশ্বজুড়ে অন্যতম চর্চিত নাম ছিল পামেলা অ্যান্ডারসন। বেওয়াচ নামে টিভি সিরিজ সুপারহিট হয়ে গিয়েছিল শুধু এই পামেলার হাত ধরেই।

পামেলাকে দেখার জন্যই বহু মানুষ সময়ের আগেই টিভি খুলে বসে যেতেন। যাতে একটি দৃশ্যও হাতছাড়া না হয়। সেই পামেলা অ্যান্ডারসন জানালেন, এখন তিনি যখনই নিজেকে আয়নায় দেখেন তখনই তাঁর মজা লাগে।

কেন নিজেকে আয়নায় দেখে মজা লাগে তাঁর? পামেলা জানালেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর মুখটা কেমন যেন মজার হয়ে যাচ্ছে। যত বয়স হচ্ছে ততই মজার লাগছে নিজেকে।

আয়না দেখলেই নিজেকে পামেলা জিজ্ঞেস করে ফেলেন কি হচ্ছে এটা? মুখটা দেখলেই হাসি পায় কেন? পামেলা মনে করেন এটা শুধু তাঁর ক্ষেত্রেই যে হচ্ছে তেমনটা নয়, এটা সকলের ক্ষেত্রেই কম বেশি হয়ে থাকে।

বেওয়াচের জন্য বিখ্যাত হলেও পামেলা কিন্তু অনেক সিনেমায় অভিনয় করেছেন। এখনও অভিনয় করে চলেছেন। সিনেমা ও টিভিতে একাধারে কাজ করে গেছেন পামেলা।

পামেলা অ্যান্ডারসন, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @pamelaanderson

সেই সঙ্গে ব্যক্তিগত জীবনেও বারবার সম্পর্কে জড়িয়েছেন। বিয়ে করেছেন। তারপর তা ভেঙে গেছে। ফের বিয়ে করেছেন। সব মিলিয়ে পামেলা অ্যান্ডারসন এখনও চর্চার অন্যতম মুখ হয়ে রয়ে গেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026