National

আরও ৪ দিনের জন্য সিবিআই হেফাজতে চিদম্বরম

স্বস্তি পেতে পারেন চিদম্বরম। এমন একটা সম্ভাবনার কথা সকাল থেকেই গুনগুন করছিল। গত বৃহস্পতিবার গ্রেফতার করা হয় চিদম্বরমকে। তারপর থেকে টানা সিবিআই হেফাজতে কাটিয়েছেন তিনি। দিনরাত এক করে আইএনএক্স মিডিয়ায় আর্থিক দুর্নীতি নিয়ে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ চলেছে। অবশেষে সোমবার তাঁকে ফের আদালতের সামনে পেশ করার কথা ছিল।

সোমবার দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে সিবিআই বিশেষ আদালতের সামনে হাজির করা হয়। বিচারক অজয় কুমার কুহার পুরোটা শোনার পর চিদম্বরমের জামিনের পরিবর্তে তাঁকে আরও ৪ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেন। আগামী ৩০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে ফের যেতে হয়েছে চিদম্বরমকে। ফলে স্বস্তি নয়, অস্বস্তিই এদিন প্রাপ্য হল প্রাক্তন অর্থমন্ত্রীর।

সোমবার চিদম্বরমকে সিবিআইয়ের যে বিশেষ আদালতের সামনে পেশ করা হয় সেখানে কেবল সাংসদ ও বিধায়করা অভিযুক্ত হলে তাঁদের শুনানি হয়। সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা সওয়াল করেন এই আর্থিক দুর্নীতির সম্বন্ধে আরও তথ্য সংগ্রহ করতে চিদম্বরমকে আরও ৫ দিন হেফাজতে চাইছেন তাঁরা। তিনি বলেন, সিবিআই সম্প্রতি ইডি-র কাছ থেকে আইএনএক্স মিডিয়ার সংক্রান্ত কিছু নথি হাতে পেয়েছে। তা সামনে রেখে চিদম্বরমকে জেরা করতে চান তাঁরা। সব সওয়াল শোনার পর ৪ দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেন বিচারক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026