National

চিদম্বরমের বিরুদ্ধে লুকআউট নোটিস, সরকার ও মিডিয়াকে তোপ রাহুলের

গ্রেফতার হতে পারেন তিনি। তাই আপাতত বেপাত্তা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর বাড়িতে বারবার হানা দিচ্ছে সিবিআই ও ইডি-র দল। কিন্তু তাঁর খোঁজ মেলেনি। এই অবস্থায় চিদম্বরম যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল ইডি। সেই নোটিস মুহুর্ত দেশের সব বিমানবন্দরে পৌঁছে গেছে। ফলে এখন আর দেশ ছেড়ে পালাতে পারবেন না চিদম্বরম। চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল অবশ্য দাবি করেছেন এই লুকআউট নোটিস আসলে রাজনৈতিক ষড়যন্ত্র।

চিদম্বরম আগেই দাবি করেছেন যে দিল্লি হাইকোর্ট যেভাবে তাঁকে আইএনএক্স মিডিয়ায় বিদেশ থেকে অর্থ আনার ক্ষেত্রে মূল ষড়যন্ত্রী বলে ব্যাখ্যা করেছে তা নেহাতই ভিত্তিহীন। আদালত তাঁকে কাগজপত্র দেখানোর মত সুযোগ দেয়নি বলেও দাবি করেন প্রাক্তন অর্থমন্ত্রী। তবে এখন চিদম্বরম কোথায় তা পরিস্কার নয়। তবে লুকআউট নোটিসে তিনি আর দেশ ছেড়ে পালাতে পারবেন না।

দলের অন্যতম নেতা চিদম্বরমের বিরুদ্ধে ইডি ও সিবিআই-এর এই উদ্যোগের পিছনে মোদী সরকারের হাত রয়েছে। মোদী সরকারই ইডি ও সিবিআইকে দিয়ে চিদম্বরমকে চাপ দিচ্ছে। আর এর সঙ্গে কিছু মেরুদণ্ডহীন মিডিয়া চিদম্বরমের চরিত্র হরণ করে চলেছে। এদিন কার্যত তোপের সুরেই একথা জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তোপ দেগেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও। এটা গণতন্ত্র নয় বলে দাবি করেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026