National

সুপ্রিম কোর্টে মিলল না সুরাহা, ফাঁপরে চিদম্বরম

আইএনএক্স মিডিয়া মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদম্বরমের অন্তর্বর্তী জামিনের আবেদন দিল্লি হাইকোর্ট খারিজ করার পর তা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান চিদম্বরমের আইনজীবী তথা আর এক কংগ্রেস নেতা কপিল সিব্বল। কপিল সিব্বলের আবেদনের ভিত্তিতে অবশ্য চিদম্বরমের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেননি সুপ্রিম কোর্টের বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ।

বিচারপতি রামানা জানান, তিনি কোনও জামিন মঞ্জুর করতে পারবেন না। তবে এই আবেদনের শুনানি যাতে অগ্রাধিকার দিয়ে করা হয় সেই আবেদন করে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি। এখন প্রধান বিচারপতিই এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন। এদিকে অযোধ্যা মামলা নিয়ে ব্যস্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এই আবেদন শুনে উঠতে পারেননি। ফলে এই মুহুর্তে যা পরিস্থিতি তাতে চিদম্বরমকে হাতে পেলে তিনি গ্রেফতার হতে পারেন। যদিও চিদম্বরম এই মুহুর্তে বেপাত্তা।

সলিসিটর জেনারেল অবশ্য দাবি করেছেন এই মামলায় পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে। দিল্লি হাইকোর্টও জানিয়েছে আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমই মাথা। তিনিই আইএনএক্স মিডিয়াকে বিদেশি লগ্নি আনার অনুমতিতে সাক্ষর করেন। যেখানে ৪ কোটির কিছু বেশি অর্থ আনার অনুমতি থাকলেও ঘুরপথে ঢোকে ৩০০ কোটিরও বেশি টাকা। এই কাজে নাকি সাহায্য করেছিলেন চিদম্বরমের ছেলে কার্তি। তাঁর বিরুদ্ধে আগেই তদন্ত শুরু করেছে ইডি, সিবিআই। আপাতত জামিনে মুক্ত তিনি। এবার আইএনএক্স মামলায় বড় সমস্যায় পড়লেন পি চিদম্বরম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026