Kolkata

রাজ্য ভিত্তিক জোট চাইছে কংগ্রেস, পরিস্কার করলেন চিদম্বরম

কোনও মহাজোট নয়। বরং রাজ্য ভিত্তিক জোট করেই বিজেপিকে ২০১৯-এ পরাস্ত করতে চাইছে কংগ্রেস। এদিন ফের একথা পরিস্কার করলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। এদিন কর্ণাটকের উদাহরণ সামনে রেখে তিনি বলেন, কর্ণাটকে রাজ্যভিত্তিক জোট করে সুফল মিলেছে।

কর্ণাটক মডেল যে কংগ্রেসকে উৎসাহিত করেছে তা পরিস্কার। অন্যদিকে মহাজোটের রাস্তায় হাঁটলে প্রধানমন্ত্রী কে হবেন? কাকে সামনে রেখে ভোটে লড়া হবে সে প্রশ্ন উঠবে। তাতে অন্য দলের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা প্রবল। তাই এখনই ওভাবে মহাজোটের রাস্তায় না হেঁটে রাজ্যে রাজ্যে বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে জোটের রাস্তায় হাঁটতে চাইছে কংগ্রেস। এতে সত্যিই যদি বিজেপিকে হারানো সম্ভব হয় তখন সকলে বসে প্রধানমন্ত্রী কে হবেন তা ঠিক হতে পারে। একথাও এদিন পরিস্কার করেছেন চিদম্বরম।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026