National

জামিনে মুক্ত হয়েই কেন্দ্রের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণে গেলেন চিদম্বরম

গত বুধবারই আইএনএক্স মামলায় ইডির হেফাজত থেকে তাঁর জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। ১০৬ দিন গারদের পিছনে কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছেন তিনি। আর বাইরে বেরিয়ে তার পরদিনই কোনও রাখঢাক না করে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণের পথে হাঁটলেন প্রাক্তন অর্থমন্ত্রী কথা কংগ্রেস সাংসদ পি চিদম্বরম। ভারতীয় অর্থনীতির হাল বেহাল বলে দাবি করে তিনি বলেন কেন্দ্রে ক্ষমতাসীন সরকারের ভারতীয় অর্থনীতি পরিচালনা করার যোগ্যতা নেই। ফলে ক্রমশ তলানিতে ঠেকছে আর্থিক বৃদ্ধির হার।

চিদম্বরম আক্রমণাত্মক পথই বেছে নিয়েছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী অর্থনীতির হাল নিয়ে মুখ খোলেন না। তিনি তাঁর মন্ত্রীদের এ নিয়ে মিথ্যে বলার জন্য এগিয়ে দেন। এ নিয়ে যত তর্জন গর্জন ও মিথ্যেকে প্রশ্রয় দেওয়ার কাজ করেন তাঁরা। চিদম্বরম এও বলেন যে সরকার ভুল করছে। আর সরকার ভুল, কারণ তারা দিশাহীন। চিদম্বরমের দাবি অর্থনীতিকে এই অবস্থা থেকেও বার করে আনা যায়। কিন্তু সরকার সে কাজে অযোগ্য।

চিদম্বরমের দাবি, সরকার অর্থনীতির হাল ফেরানোর চেয়ে অনেক বেশি ব্যস্ত নিজেদের ভুলত্রুটি ঢাকতে। তিনি বলেন, যে বৃদ্ধির হার দেখানো হচ্ছে অবস্থা তার চেয়েও করুণ হতে পারে। বছরের শেষে আর্থিক বৃদ্ধির হার যদি ৫ শতাংশেও থাকে তবেও তা ভারতবাসীর জন্য অনেক ভাগ্যের হবে বলে মনে করছেন চিদম্বরম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026