Health

৫৬টি ফেয়ারনেস ক্রিম সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে পাক সরকার

পাকিস্তানে এখন মোট ৫৯টি ফেয়ারনেস ক্রিম সংস্থা কাজ করছে। তাদের ক্রিম বাজারে পাওয়া যায়। এরমধ্যে দেশিয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড রয়েছে। কিন্তু ৫৯টির মধ্যে ৫৬টি সংস্থাই অত্যন্ত বিপজ্জনক ফেয়ারনেস ক্রিম বিক্রি করছে। তাদের ক্রিমে মাত্রাতিরিক্ত পারদ পেয়েছে পাক সরকারের পরিবেশ পরিবর্তন মন্ত্রক। এই মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী জারতাজ গুল ওয়াজির জানিয়েছেন কম দামে ফেয়ারনেস ক্রিম বিক্রি করতে গিয়ে সংস্থাগুলি যে পরিমাণ পারদ তাতে দিচ্ছে তা মানুষের চামড়ার জন্য ভয়ংকর।

ফেয়ারনেস ক্রিম থেকে চামড়ার সমস্যা নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে আসার পর পাকিস্তানের পরিবেশ পরিবর্তন মন্ত্রক দেশে কাজ করা সব ফেয়ারনেস ক্রিম প্রস্তুতকারক সংস্থার ক্রিমের নমুনা সংগ্রহ করে তা গবেষণাগারে পাঠায়। সেখানে পরীক্ষার পর দেখা গেছে ৫৯টির মধ্যে ৫৬টি সংস্থাই অন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করে ক্রিম বানাচ্ছে।

পাকিস্তান পারদ সংক্রান্ত মিনামাটা সম্মেলনের সদস্য। সেই পাকিস্তানেই দেদার বিকচ্ছে অতিমাত্রার পারদ সম্পন্ন ফেয়ারনেস ক্রিম। যা থেকে চামড়ার সমস্যা ছড়িয়ে পড়ছে। এমন খতিয়ান পাকিস্তানের জন্য মোটেও সুখের কথা নয়। মন্ত্রী জানিয়েছেন, পাকিস্তান সরকার আগামী ডিসেম্বরের মধ্যেই এই ৫৬টি সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026