SciTech

মহাকাশে মানুষ পাঠাতে চলেছে পাকিস্তান

পাকিস্তানের নিজস্ব কোনও রকেট উৎক্ষেপণ কেন্দ্র নেই। মহাকাশ বিজ্ঞানে তারা ভারতের ধারে কাছেও আসেনা। তবে এবার তারা মহাকাশে নিজেদের পা রাখতে চলেছে। মহাকাশে মানুষ পাঠাতে চলেছে পাকিস্তান। এই প্রথম পাকিস্তান মহাকাশে মানুষ পাঠাবে। পাক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী একথা জানিয়েছেন তাঁর দেশেরই একটি সংবাদমাধ্যমকে। কীভাবে এই নির্বাচন হবে তাও জানিয়েছেন তিনি।

ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, কে মহাকাশে যাবেন তা নির্বাচন করা পুরোপুরি থাকছে পাক বায়ুসেনার হাতে। তারাই তাদের ৫০ জন পাইলটকে বেছে নেবে। তারপর সেই ৫০ জন থেকে ২৫ জনকে বাছাই করা হবে। সেখান থেকে বেছে নেওয়া হবে ১০ জনকে। এই ১০ জনকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর তাঁদের মধ্যে সেরাকে বেছে নেওয়া হবে মহাকাশে পাড়ি দেওয়ার জন্য। ২০২০ সালে শুরু হবে এই নির্বাচন প্রক্রিয়া। ২০২২ সালে মহাকাশে পাড়ি দেবেন সেই ব্যক্তি। প্রথম পাকিস্তানি হিসাবে মহাকাশে যাওয়ার কৃতিত্ব অর্জন করবেন তিনি।

মহাকাশে পাড়ি দিতে গেলে তো একটি উৎক্ষেপণকেন্দ্র লাগে। কিন্তু পাকিস্তানের নিজস্ব কোনও রকেট উৎক্ষেপণ কেন্দ্র নেই। এ নিয়ে চিনের সঙ্গে কথা হয়েছে পাকিস্তানের। চিনের কাছ থেকে প্রযুক্তিও হয়তো নিতে হবে পাকিস্তানকে। তারপর সব ঠিকঠাক হয়ে গেলে ২০২২ সালে যে মহাকাশযানে চেপে মহাকাশে পাড়ি দেবেন ওই পাক নাগরিক, সেই মহাকাশযান উৎক্ষেপণও করে দেবে চিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026