World

অ্যাপেল-এর সঙ্গে গুলিয়ে গেল আপেল, পাক হোস্টকে নিয়ে হাসাহাসি আর থামছে না

টিভিতে একটি অনুষ্ঠান চলছে। লাইভ অনুষ্ঠান। আলোচ্য বিষয় অর্থনীতি। পাকিস্তানের অর্থনৈতিক বিষয় নিয়ে সেখানকার একটি টিভি চ্যানেলে প্যানেল ডিসকাশন চলছে। হোস্ট প্রশ্ন করছেন। উত্তর দিচ্ছেন বিশেষজ্ঞেরা। এই সময় এক অর্থনীতিবিদ পাক বাজেট নিয়ে বলতে গিয়ে বলেন, পাকিস্তানের বার্ষিক যে বাজেট হয়, সেই অঙ্ক একা অ্যাপল সংস্থার ব্যবসার অঙ্কের থেকেও কম। খুবই গম্ভীর বিষয়। কোথাও একটা আর্থিক দৈনতা প্রকাশ পায় বিশেষজ্ঞের গলায়। আর তারপরই সেই ভারী পরিস্থিতিকে একেবারে হাসাহাসির অবস্থায় পৌঁছে দেন শোটির হোস্ট নিজেই।

ওই টিভি শোয়ের হোস্ট ছিলেন নাইলা ইনায়ত নামে এক সাংবাদিক। তিনি ওই বিশেষজ্ঞের মন্তব্যের পরই বলেন, তিনিও শুনেছেন যে পাকিস্তানে একটা আপেল কিনতে গেলেও অনেক টাকা গুনতে হয়। একটা আপেলের দাম এত বেশি পাকিস্তানে। ওই সাংবাদিকের কথা শোনার পর অ্যাপল সংস্থা নিয়ে মন্তব্য করা বিশেষজ্ঞ বুঝতে পারেন বিষয়টি বোধগম্যই হয়নি ওই সাংবাদিকের। তাই লাইভ অবস্থাতেই তিনি শুধরে দিয়ে বলেন, এখানে অ্যাপল ফোন নিয়ে আলোচনা হচ্ছে, ফল আপেল নিয়ে নয়।

এই ক্লিপিংটি সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়তে সময় নেয়নি। আর তা প্রকাশ হতেই ভাইরাল। হাসাহাসি আর থামতেই চায় না। বইতে থাকে ব্যঙ্গ বিদ্রূপের কমেন্ট। অনেকে বলেন, লাইভে বসেও ওই সাংবাদিক বাড়ির বাজার নিয়ে ভাবছেন। অন্য একজন লেখেন কথায় বলে একটি আপেল প্রত্যেকদিন ডাক্তারদের দূরে রাখে, কিন্তু কেউ বলেনা মনোবিদদেরও দূরে রাখে। এদিকে সোশ্যাল সাইটে এই ছবি ভাইরাল হওয়ার পর কিছুটা অপ্রস্তুত পাকিস্তান সরকারও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026