ফাইল : পাকিস্তানের কোয়েটায় বিস্ফোরণস্থল, ছবি - আইএএনএস
প্রবল বিস্ফোরণে কার্যত ধূলিসাৎ হয়ে গেল একটি বেসরকারি ব্যাঙ্কের শাখা। বিস্ফোরণের সময় ব্যাঙ্কের কর্মী ও গ্রাহকরা ভিতরেই ছিলেন। ২০ জন ব্যাঙ্ক কর্মী ও গ্রাহক এই বিস্ফোরণে আহত হয়েছেন। যাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ব্যাঙ্ক থেকে একে একে তাঁদের বার করে হাসপাতালে পাঠানো হয়। প্রবল হুলুস্থুল পড়ে যায় এলাকায়। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সাদিকাবাদ শহরে।
সাদিকাবাদের কেএলপি রোডে বিস্ফোরণটি ঘটে ব্যাঙ্ক খোলার পর। কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। পুলিশ তদন্ত করে দেখছে। বিস্ফোরণে ব্যাঙ্কের শাখাটি প্রায় সম্পূর্ণই ধ্বংস হয়ে গেছে। তবে এখানে কী ধরণের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল সে সম্বন্ধে এখনও পরিস্কার নয় পাক পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…