World

১৪ জন যাত্রীকে বাস থেকে নামিয়ে গুলি করে মারল বন্দুকবাজরা

বাসে ছিলেন ১৬ জন যাত্রী। বাসটিকে ফাঁকা একটি জায়গায় দাঁড় করায় সেনার পোশাক পরা ১৫ থেকে ২০ জন। তাদের হাতে বন্দুক ছিল। প্রথমে তারা বাস যাত্রীদের কাছে থাকা কাগজপত্র দেখতে চায়। সেনার তরফে কোনও তল্লাশি হলে এভাবে কাগজ চাইতেই পারে। তাই যাত্রীরা তা দেখানও। তখনও কী হতে যাচ্ছে সে সম্বন্ধে বিন্দুমাত্র আন্দাজ ছিলনা যাত্রীদের।

কাগজ দেখার পর ১৪ জন যাত্রীকে বাস থেকে নামিয়ে আনে ওই সেনার পোশাক পরা বন্দুকবাজরা। বাস থেকে নামিয়ে তাঁদের দাঁড় করিয়ে শুরু হয় গুলিবর্ষণ। গুলিতে ঝাঁঝরা হয়ে যেতে থাকেন নিরীহ যাত্রীরা। রক্তাক্ত অবস্থায় একের পর এক লুটিয়ে পড়তে থাকেন। এভাবে নির্মমভাবে ১৪ জনকে গুলিতে ঝাঁঝরা করে শেষ করে দিয়ে সেখান থেকে চম্পট দেয় বন্দুকবাজরা।

বাসে থাকা যে ২ জন বেঁচে গিয়েছিলেন তাঁরা কোনওক্রমে পালিয়ে কাছাকাছি চেকপোস্টে খবরটা দেন। দ্রুত পুলিশের বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ওই ২ জনকে হাসপাতালে পাঠানো হয়। মৃতদেহগুলিকে উদ্ধার করা হয়। তারপর শুরু হয় পুলিশের খানাতল্লাশি। গোটা এলাকা তন্নতন্ন করে খোঁজা হয়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে। করাচি থেকে গদর। এই রুটে প্রতিদিন ৫-৬টি বাস যাতায়াত করে। মাকরান কোস্টাল হাইওয়ে ধরে যাতায়াত করে বাসগুলি। তেমনই একটি বাস এদিন আটকায় বন্দুকবাজরা।

গোটা ঘটনা পূর্ব পরিকল্পিত বলেই দাবি করেছেন বালুচিস্তানের পুলিশ প্রধান। পাক প্রধানমন্ত্রী ইমরান খানও ঘটনার কড়া নিন্দা করেছেন। বালুচিস্তানে এই নিয়ে একই মাসে ২টি গণহত্যার ঘটনা ঘটল। প্রথমটি হয়েছিল গত ১২ এপ্রিল কোয়েটায়। হাজারা জনগোষ্ঠীর ২০ জনকে হত্যা করা হয় একটি বাজারে। তারপর বৃহস্পতিবার বাস থেকে যাত্রীদের নামিয়ে গুলি করে ঝাঁঝরা করার ঘটনা ঘটল।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026