World

আলুর বস্তায় লুকনো বোমা, বিস্ফোরণে মৃত ২০

বাজার এলাকা। সকালে বিভিন্ন বাজারে যেমন ভিড় থাকে তেমনই ভিড়। মানুষজন বাজার করতে ব্যস্ত। আচমকাই স্বাভাবিক জনজীবনের ছন্দ ভেঙে দিল এক ভয়ংকর বিস্ফোরণের বিকট শব্দ। বাজারের একটি দোকানের সামনে রাখা বস্তায় বিস্ফোরণ হওয়ার পর চারদিকে ছিটকে পড়ে দেহাংশ। হুড়োহুড়ি পড়ে যায়। গোটা বাজার বারুদের গন্ধে ভরে যায়। চতুর্দিকে পোড়া জিনিসপত্র আর রক্তাক্ত দেহ। আর্তনাদে গোটা পরিবেশে আতঙ্কে ভরে ওঠে। বিস্ফোরণে মৃত্যু হয় ২০ জনের। আহত ৪৮ হন জন। তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের কোয়েটা শহরের হাজারগঞ্জি এলাকায়। যেখানে সবচেয়ে বেশি হাজারা জনগোষ্ঠীর মানুষের বাস। পুলিশের প্রাথমিক অনুমান আফগানিস্তান থেকে পালিয়ে পাকিস্তানে আশ্রয় নেওয়া হাজারা জনগোষ্ঠীর মানুষই ছিলেন এই বিস্ফোরণের মূল লক্ষ্য। ঘটনায় ৮ জন হাজারা সম্প্রদায়ের মানুষের মৃত্যু হয়েছে। এই কোয়েটা শহরেই ৫ লক্ষের মত হাজারা জনগোষ্ঠীভুক্ত মানুষের বাস।

ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলা হয়। দ্রুত শুরু হয় উদ্ধার কাজ। শুরু হয় তদন্তও। পুলিশের তরফে জানানো হয়েছে আলুর বস্তায় লুকনো ছিল আইইডি। সেটিতেই বিস্ফোরণ ঘটানো হয়। তবে এই বিস্ফোরণ রিমোট দিয়ে করা হয়েছে, নাকি টাইম বোম হিসাবে ব্যবহার হয়েছে তা এখনও পরিস্কার নয়। কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি ঘোটা ঘটনার রিপোর্ট তলব করেছেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026