World

ভূতে ধরেছে বলে স্ত্রীকে অন্ধকার ঘরে চেন দিয়ে বেঁধে অত্যাচার, গ্রেফতার স্বামী

ভূতে ধরেছে স্ত্রীকে। এমন দাবি করে স্ত্রীকে সকলের থেকে আলাদা করে বাড়ির একটি অন্ধকার ঘরে চেন দিয়ে বেঁধে রাখল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। হাত বাঁধা। পাও শিকল দিয়ে বাঁধা। সেই শিকলের অন্যদিক দেওয়ালে আটকানো। এভাবে বেঁধে তাঁর ওপর চলছে অকথ্য অত্যাচার। এমনই বিভীষিকাময় ২০টা দিন কাটালেন এক মহিলা। অবশেষে প্রতিবেশিদের তৎপরতায় উদ্ধার পেলেন তিনি।

নৃশংস এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের শাহিওয়াল শহরে। ওখানকার সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ওই মহিলাকে ভূতে ধরেছে বলে জানায় তাঁর শ্বশুরবাড়ির লোকজন। যার পুরোভাগে ছিল তাঁর স্বামী। ২০ দিন ধরে তাঁকে দেখতে না পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশিরা। পুলিশ এসে ওই মহিলাকে অন্ধকূপ থেকে উদ্ধার করে। সেই ছবি পাকিস্তানের টিভির পর্দায় দেখাও যায়। কী চরম ভয়ংকর পরিবেশে ওই মহিলার ২০টা দিন কেটেছে তাও তুলে ধরা হয়। যা দেখে বহু মানুষ শিউরে উঠেছেন।

ওই মহিলা পরে পুলিশকে জানান, তাঁকে ভূতে ধরেছে বলে তাঁর ওপর অকথ্য অত্যাচার করা হয়। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার চালায়। তাঁর ২ সন্তানকেও তাঁর কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। ২ সন্তানের মধ্যে একটি শিশু। পুলিশ ওই মহিলার স্বামীকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পাক পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026