World

একটানা বৃষ্টি আর হড়কা বানে ধুয়ে গেল বহু ঘর, মৃত ৬

একটানা বৃষ্টি হয়েই চলেছে। পাহাড়ি এলাকা। ফলে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে প্রবল বৃষ্টির জেরে হড়কা বান। প্রবল তোড়ে বইছে জল। শহর বা গ্রামের মধ্যে দিয়ে যেখান সেখান দিয়ে বইছে জলের স্রোত। আর তাতেই ভেসে গেছে বহু ঘর, দোকান। শয়ে শয়ে মানুষ খোলা আকাশে‌র নিচে হাজির হয়েছেন। এটাই এখন পাকিস্তানের বালুচিস্তানের পরিস্থিতি। ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু। এদের কারও মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অথবা মৃত্যু হয়েছে মাথার ওপর বাড়ি ভেঙে পড়ায়। বাড়ি ভেঙে পড়ায় বেশ কয়েকজন আহতও।

প্রবল বৃষ্টি হয়েই চলেছে বালুচিস্তানে। ফলে অবস্থা আরও ঘোরাল হতে পারে বলেই মনে করছে স্থানীয় প্রশাসন। রাস্তা, রেল যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হওয়ার অবস্থায় পৌঁছেছে। প্রবল তোড়ে জল বইছে যেখান সেখান দিয়ে। সরকারি যেসব ভবন রয়েছে সেখানে গৃহহীনদের রাখার বন্দোবস্ত করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

বৃষ্টির সঙ্গে সঙ্গে অপেক্ষাকৃত উঁচু জায়গাগুলিতে তুষারপাতও শুরু হয়েছে। ফলে বরফে অনেক বাড়ি ঢেকে গেছে। সেখানে আর থাকার মত পরিস্থিতি নেই বাসিন্দাদের। এভাবে তুষারপাতে আক্রান্ত পরিবারগুলিকে বিভিন্ন সরকারি ভবনে পরিবার নিয়ে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026