সরকারি হাসপাতাল চত্বরে বিস্ফোরণে মৃত্যু হল ৭৫ জনের। গুরুতর আহত শতাধিক। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে। পাক পুলিশ জানিয়েছে, সোমবার সকালে এক আইনজীবীকে গুলি করে দুষ্কৃতীরা। তাঁর দেহ নিয়ে হাসপাতালে হাজির হন শতাধিক আইনজীবী ও ওই আইনজীবীর পরিবার পরিজনেরা। ঠিক তখনই হাসপাতাল চত্বরের মধ্যে প্রবল শব্দে বিস্ফোরণ হয়। পুলিশের ধারণা ওই আইনজীবীকে গুলি ও এই বিস্ফোরণের মধ্যে যোগাযোগ থাকলেও থাকতে পারে। তবে এটা আত্মঘাতী বিস্ফোরণ কিনা তা এখনও পরিস্কার নয় পুলিশের কাছে। কিন্তু বিস্ফোরণটি ভেবেচিন্তে এমন জায়গায় ঘটান হয়েছে যেখানে তখন মৃত আইনজীবীর দেহ ঘিরে প্রচুর লোকের জমায়েত হয়েছিল। এদিকে হাসপাতাল চত্বরে বিস্ফোরণের জেরে রোগী ও রোগীর পরিবারের মধ্যে আতঙ্ক ছড়ায়। এখনও কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনার পর হাসপাতাল চত্বর ঘিরে ফেলে পুলিশ।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…