World

নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলতে চান ইমরান খান, জানালেন পাক বিদেশমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলতে চান ইমরান খান। শান্তি স্থাপন নিয়ে আলোচনা করতে চান তিনি। খোলাখুলি একথা জানালেন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। কুরেশি এই বক্তব্যের পর পাকিস্তান চাপের মুখে এখন কথা বলার রাস্তায় হাঁটতে চাইছে বলেই মনে করছেন অনেকে। কুরেশি এদিন প্রশ্নের সুরেই বলেন, ইমরান খান তো কথা বলতে রাজি, নরেন্দ্র মোদী কী করবেন?

এদিন কুরেশি আরও বলেন, ভারত পুলওয়ামা কাণ্ড নিয়ে তথ্য পাঠিয়েছে। তবে তা সবে তাঁর হাতে পৌঁছেছে। এখনও তা খতিয়ে দেখার সময় পাননি। তবে এই সব তথ্য তাঁরা খোলা মনেই খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন পাক বিদেশমন্ত্রী

পাশাপাশি তিনি বলেন, ভারত এটা আগে পাঠালে ভাল করত। আগে তারা পাকিস্তানে হামলা করল, তারপর পুলওয়ামা নিয়ে তথ্য পাঠাল। তাঁর দাবি, ভারত যদি আগে পুলওয়ামা নিয়ে তথ্য পাঠিয়ে পাকিস্তানের কাছে এ বিষয়ে জানতে চাইত, তবে তাদের আর হানা দেওয়ার দরকার পড়ত না।

এদিন কুরেশি আরও বলেন, হতে পারে যুদ্ধে পাকিস্তানের ক্ষতি হবে। কিন্তু যুদ্ধ হলে ভারতীয় অর্থনীতিও রেহাই পাবে তো? যদি ভারত সন্ত্রাসবাদ নিয়ে কোনও আলোচনা চায় তবে পাকিস্তান তাতে রাজি বলেও এদিন জানিয়ে দেন কুরেশি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026