World

বেশি ভেতরে ঢুকতে পারেনি ভারতীয় যুদ্ধবিমান, দাবি করল পাক সেনা

পাকিস্তানে সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে ভারতীয় যুদ্ধবিমানের সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তানে প্রথম যে ধন্ধ তৈরি হয় তা হল কোথায় আক্রমণটা হয়েছে। কারণ পাকিস্তানেই ২টি বালাকোট রয়েছে। একটি খাইবার পাখতুন এলাকায়। যা পাকিস্তানের অনেকটা ভিতরে। অন্য বালাকোট হল পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে। যা লাইন অফ কন্ট্রোল থেকে কিছুটা ভিতরে। ভারতীয় যুদ্ধবিমান যে এই বালাকোটে হানা দেয় তা এদিন পরিস্কার করে পাক সেনা।

ফাইল ছবি

পাক সেনার তরফে দাবি করা হয় ভারত এলওসি থেকে কিছুটাই পাক ভূখণ্ডের ভিতরে ঢুকতে পেরেছে। খুব বেশি দূর ঢুকতে পারেনি। বরং পাকিস্তান সেনার দাবি, তারা প্রত্যাঘাতের জন্য তাদের বিমান তৈরি করতে করতেই ভারতীয় বিমানগুলি ফিরে যায় ভারতে।

ফাইল ছবি

পুলওয়ামা হামলার পর পাকিস্তানের মদতপুষ্ট ও পাকিস্তানের মাটিতে নিজেদের ঘাঁটি গড়ে সন্ত্রাস চালানো জইশ-ই-মহম্মদ দাবি করে তারাই এই হামলার ঘটিয়েছে। যেখানে ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন। সেই ঘটনার বদলা যে ভারত নেবে এমন কথা শোনা যাচ্ছিল। অবশেষে ১২ দিন মঙ্গলবার ভোররাতে সার্জিক্যাল স্ট্রাইক হয়। পাকিস্তানে ঢুকে বালাকোটে জইশের ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় যুদ্ধবিমান মিরাজ ২০০০–এর একটি দল। জঙ্গি ঘাঁটিগুলি তছনছ করে ফের তারা ফিরে আসে ভারতে। রাত সাড়ে ৩টের পর খুব কম সময়ের মধ্যে পুরো অপারেশন সারে ভারতীয় বায়ু সেনা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026