বিনোদন, প্রতীকী ছবি
পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিবাদে বলিউডে কর্মরত সব পাক অভিনেতা অভিনেত্রীদের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেই সিদ্ধান্তের কথা সামনে রেখে এবার পাকিস্তানে ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ করার জন্য লাহোর হাইকোর্টের দ্বারস্থ হলেন এক পাক নাগরিক। প্রসঙ্গত গত ১৪ ফেব্রুয়ারির জঙ্গি হানার পর অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স ভারত জুড়েই ভারতীয় সিনেমায় পাক শিল্পীদের কাজে নিষেধাজ্ঞা জারি করেছে। পাক গায়ক-গায়িকাদের গানও নিষিদ্ধ করা হয়েছে।
লাহোর হাইকোর্টে ভারতীয় সিনেমা পাকিস্তানে দেখানো বন্ধ করার আর্জি জানিয়েছেন শেখ মহম্মদ লতিফ নামে এক ব্যক্তি। প্রসঙ্গত পাকিস্তানে ভারতীয় সিনেমার যথেষ্ট কদর আছে। পাকিস্তানের নিজস্ব সিনেমা শিল্প জগত তেমন শক্তিশালী নয়। ফলে সেখানে ভারতীয় সিনেমা বিনোদনের একটা বড় মাধ্যম।
গত ২০১৭ সালের ৩১ জানুয়ারি, তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন সরকার পাকিস্তানে ভারতীয় সিনেমা সহ বিদেশি সিনেমা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়। সরকারি সেই বিজ্ঞপ্তি বাতিল করে পাকিস্তানে ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধের জন্য লাহোর হাইকোর্টে আবেদন করেছেন লতিফ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…