World

এ দেশে জাতীয় পানীয়ের শিরোপা পেল ‘আখের রস’

ভারতের প্রাণের পানীয় কিন্তু স্বীকৃতি পেল অন্য দেশে। পাকিস্তানে আখের রস-কে বেছে নেওয়া হল জাতীয় পানীয় হিসাবে।

আখের রস ছোট থেকে বড় সকলেরই প্রিয়। গরমের দিনে আখের মিষ্টি রস প্রাণ জুড়িয়ে দেয়। শরীরের পক্ষেও এই রস উপকারি। যদিও পুরনো যে হাতে ঘোরানো মেশিনে আখের রস করা হত তা স্বাস্থ্যকর ছিলনা। তবে ভারতের বিভিন্ন প্রান্তে আখের রসের কদর কিন্তু সীমাহীন। ভারতের সেই প্রাণের পানীয় কিন্তু স্বীকৃতি পেল অন্য দেশে। ভারতের প্রতিবেশি পাকিস্তানে আখের রস-কে বেছে নেওয়া হল জাতীয় পানীয় হিসাবে। শুক্রবার পাক সরকারের তরফে আখের রস-কে জাতীয় পানীয় বলে ঘোষণা করা হয়।

কীভাবে আখের রস এই স্বীকৃতি পেল? পাক সরকারের তরফে ট্যুইটারের মাধ্যমে একটি ভোটাভুটির আয়োজন করা হয়। যেখানে আখের রস, গাজরের রস ও কমলালেবুর রসের মধ্যে একটিকে ভোট করতে বলা হয়। সেই ভোটাভুটিতে বাকি ২টিকে পিছনে ফেলে সবচেয়ে বেশি মানুষের ভোট পেয়েছে আখের রস।

যত ভোট পরেছে তারমধ্যে ৮১ শতাংশ ভোটই পরেছে আখের রসের পক্ষে। কমলালেবুর রস পেয়েছে ১৫ শতাংশ ভোট। আর গাজরের রস পেয়েছে ৪ শতাংশ ভোট। সর্বাধিক মানুষের সেই স্বীকৃতিকে মান্যতা দিয়ে আখের রসকে পাকিস্তানের জাতীয় পানীয় ঘোষণা করল ইমরান সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026