World

আমায় প্রধানমন্ত্রী বানাতে হবে! মোবাইল টাওয়ারে উঠে আজব আবদার

মোবাইল টাওয়ারগুলো নেহাত কম উঁচু নয়। সকলের নজর এড়িয়ে সেই টাওয়ারেই চড়েছিলেন ওই ব্যক্তি। তারপর সেখানে উঠে শুরু হল তাঁর দাবি দাওয়া। দাবি না বলে আবদার বলাই ভাল। তবে টাওয়ার থেকে নামার শর্ত একটাই। তাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করে দিতে হবে। হাতে পাকিস্তানের জাতীয় পতাকা নিয়ে ওই ব্যক্তি দাবি করেন তিনি দেশের প্রধানমন্ত্রী হলে দেশের অর্থনৈতিক চেহারাই বদলে দেবেন। যত ঋণ আছে তা ৬ মাসের মধ্যে মিটিয়ে দেবেন।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এমন ঘটনায় তখন মোবাইল টাওয়ার ঘিরে বহু উৎসাহী মানুষ ভিড় জমিয়েছেন। এসেছে পুলিশ, দমকল। সকলেই তাঁকে টাওয়ার থেকে নেমে আসতে বলছেন। কিন্তু কে কার কথা শোনে! পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার রোখ চেপে গেছে তাঁর! পরে ওই ব্যক্তি শর্ত দেন খোদ প্রধানমন্ত্রী ইমরান খানকে এসে তাঁর সঙ্গে কথা বলতে হবে। তবে তিনি টাওয়ার ছেড়ে নিচে আসবেন। পরে অবশ্য পুলিশ ও দমকল তাঁকে ল্যাডার দিয়ে নিচে নামিয়ে আনে। তাঁকে আটক করে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026