ফাইল : পাক সেনার মহড়া, ছবি - আইএএনএস
সেনাবাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ। আর তাতেই মৃত্যু হল ৬ সেনা আধিকারিকের। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের টারবাত জেলায়। ইরান সীমান্তের কাছে ওই এলাকায় গত শুক্রবার রাত থেকেই সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে পাক সেনা। জঙ্গিদের লুকনো ডেরায় হানা দেয় তারা। গুলি যুদ্ধ শুরু হয় জঙ্গিদের সঙ্গে পাক সেনার। আর তাতেই ৪ জঙ্গির মৃত্যু হয়।
বালুচিস্তানের অনেক জায়গা জঙ্গিদের নিশ্চিন্ত আশ্রয়স্থল হয়ে উঠেছে। ফলে সেখানে ঢুকে অপারেশন চালানো কঠিন হচ্ছে পাক সেনার জন্য। তবে পাক সেনার তরফে জানানো হয়েছে বালুচিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযান জারি রেখেছে তারা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…