World

মোটরসাইকেলে রাখা বিস্ফোরক ফাটিয়ে হত্যালীলা, মৃত কমপক্ষে ৩০

বাজার এলাকা। তাও আবার শুক্রবার। যে দিনটিকে মুসলিম ধর্মাবলম্বীরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখে থাকেন। সেই শুক্রবারেই পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই আদিবাসী জেলার কালায়া বাজারে তখন মানুষ থিকথিক করছেন। কেনাকাটায় ব্যস্ত তাঁরা। সেই সময়ে আচমকাই একটি মোটরসাইকেলে বিস্ফোরণ হয়। পুলিশ জানাচ্ছে, মোটরসাইকেলটিতে আগেই বিস্ফোরক বাঁধা ছিল। যা রিমোট কন্ট্রোলের সাহায্যে উড়িয়ে দেওয়া হয়। ভিড়ে ঠাসা বাজার এলাকায় এমন তীব্র বিস্ফোরণে মুহুর্তে বদলে যায় চেহারা। চারদিক রক্তাক্ত হয়। আশপাশে ছড়িয়ে পড়ে মানুষের দেহাংশ। বিস্ফোরণে ৩০ জনের মৃত্যু হয়। আহত ৪০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এদিকে এই বিস্ফোরণের কড়া নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আহতদের চিকিৎসার দিকে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রদেশের শান্তি বিঘ্নিত করতেই এসব করা হচ্ছে বলে দাবি করেছেন খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026