বন্দুক, প্রতীকী ছবি
বোনের বয়স ১৫ বছর। সেই কিশোরীর সঙ্গে তার এক তুতো দাদার সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করছিল ২ দাদা। সেই সন্দেহ থেকেই চরম সিদ্ধান্ত নিল তারা। ‘অনার কিলিং’-এর নামে ওই তুতো দাদা ও বোনকে নৃশংসভাবে হত্যা করল তারা। ২ দাদার হাতে বাড়িতে খুন হল ওই কিশোরী। যদিও কিশোরীকে হত্যা করার আগে মাঠে কর্মরত ওই তুতো দাদাকে গুলি করে হত্যা করে তারা।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মারতুঙ্গ এলাকায়। ১৫ বছরের ওই কিশোরীর বিয়ে না হলেও ২৭ বছরের তুতো দাদার আগেই বিয়ে হয়ে গিয়েছিল। তার ৪ সন্তান রয়েছে। যদিও সইদ মহম্মদ নামে ওই ব্যক্তির সঙ্গে বোনের অবৈধ সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করে তাদের ২ জনকেই হত্যা করে চম্পট দিল দাদারা। ইতিমধ্যেই ছেলেকে হত্যার অভিযোগে ওই ২ জনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন মৃত ব্যক্তির বাবা। পুলিশ ২ অভিযুক্তকে খুঁজছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…