World

ট্রেন ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৯

ট্রেন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ৯ জনের। আহত ৭ জন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের দক্ষিণ সিন্ধ প্রদেশে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দক্ষিণ সিন্ধ প্রদেশের কান্দকোট জেলার তাঞ্জাওয়ানি এলাকায় খুশল খান খাতাক এক্সপ্রেস একটি যাত্রীবোঝাই অটোরিকশাকে ধাক্কা মারে। অটোচালক ওই সময় একটি রক্ষীবিহীন লেভেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত চালক অটোরিকশাটিকে ট্রেন আসার আগে লাইন পার করাতে পারেননি।

যাত্রীবোঝাই অটোটিতে সেই সময় বেশ কয়েকটি শিশু ও কয়েক জন মহিলা ছিলেন। ট্রেনের ধাক্কায় যাত্রীরা সমেত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। রেললাইনের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাত্রীদের দেহাংশ। রক্তে ভেসে যায় লাইন।

যাত্রীরা প্রত্যেকে একই পরিবারের সদস্য। তাঁরা একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। স্থানীয়রাই দুর্ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করান। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর ওই লাইনে ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। বেশকিছু ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। ভোগান্তির শিকার হন যাত্রীরা। সমস্ত আইনি ও পুলিশি প্রক্রিয়া মিটে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গত ৩১ দিনে এই নিয়ে তৃতীয়বার খুশল খান খাতাক এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ল।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026