World

অভিনেত্রীকে গুলি করে হত্যা

পাকিস্তানে বার বার আক্রান্ত হচ্ছেন অভিনেত্রীরা। খাইবার পাখতুনখোওয়া অঞ্চলে একের পর এক হামলার ঘটনা ঘটছে পাক অভিনেত্রীদের ওপর। এবার এক হিংসাত্মক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল অভিনেত্রী ও গায়িকা রেশমার। ঘটনাটি ঘটেছে গত বুধবার পেশোয়ারের হাকিমাবাদ এলাকায়। এই ঘটনায় অভিযোগের তির তাঁর স্বামীর দিকে।

পুশতু গানের জন্য জনপ্রিয় ছিলেন রেশমা। এছাড়া তিনি বিখ্যাত পাকিস্তানি নাটক ‘জোবাল গোলুনা’-তেও অভিনয় করেছিলেন। রেশমা তাঁর স্বামীর চতুর্থ স্ত্রী। যদিও হাকিমাবাদ এলাকায় তাঁর ভাইয়ের সঙ্গে অধিকাংশ সময় থাকতেন রেশমা। এটাই তাঁর মৃত্যুর কারণ বলে মনে করছে পুলিশ। ঘটনার দিন অভিযুক্ত তাঁর বাড়িতে আসে। অভিযোগ তারপর ঘরোয়া বিবাদকে কেন্দ্র করে তাঁর উপর গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রেশমা। ঢলে পড়েন মৃত্যুর কোলে। গুলি চালানোর পর সেখান থেকে পালিয়ে যায় তাঁর স্বামী। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এই ধরণের ঘটনা পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়া অঞ্চলে ঘটছে বার বার। রেশমার ঘটনাটি নিয়ে গত ১ বছরে মোট ১৫টি ঘটনা ঘটল অভিনেত্রীদের ওপর হামলার। গত ৩ ফেব্রুয়ারি প্রায় একই রকমের ঘটনায় মৃত্যু হয় মঞ্চ অভিনেত্রী সামবুলের। বার বার বলা সত্ত্বেও একটা প্রাইভেট পার্টিতে সঙ্গ না দেওয়ায় তাঁকে গুলি করে হত্যা করে অভিযুক্ত।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026