World

নির্বাচনী জনসভায় বিস্ফোরণ, মৃত শতাধিক

পাকিস্তানে সাধারণ নির্বাচন আগামী ২৫ জুলাই। তার আগে এখন জোরকদমে চলছে ভোট প্রচার। আবার শুক্রবারই মেয়ে মরিয়মকে নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দেশে ফেরা এবং দেশে পা দিলেই তাঁর গ্রেফতারির সম্ভাবনা নিয়ে এদিন সকাল থেকেই উত্তপ্ত ছিল পাক রাজনীতি। এর মধ্যেই দক্ষিণ পশ্চিম বালুচিস্তানের মাস্তুঙ্গ এলাকায় নবনির্মিত বালুচিস্তান আওয়ামী পার্টির নেতা মীর সিরাজ রাইসানি নির্বাচনী জনসভা করছিলেন। সেই জনসভায় এদিন জোড়াল বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় হাজারের ওপর মানুষের ভিড় মুহুর্তে শ্মশানের চেহারা নেয়। রক্তাক্ত হয় রাজপথ। মৃত্যু হয় মীর সিরাজেরও। এছাড়া এখনও পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনও আরও প্রায় ১০০ জন আহত অবস্থায় চিকিৎসাধীন। যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্তের পর বালুচিস্তান প্রশাসনের তরফে জানানো হচ্ছে ভিড়ের মধ্যে মিশে এক ব্যক্তি গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। এই মানব বোমা বিস্ফোরণ যেহেতু একেবারে ভিড়ের মাঝে ঘটেছে তাই তার ভয়াবহতাও ভয়ংকর। এই নিয়ে এবারের নির্বাচনী প্রচারের মাঝে ৩টি বিস্ফোরণের ঘটনা ঘটল। যারমধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ। এখনও কোনও সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026