World

গানের আসরে পাক সংগীত শিল্পীকে গুলি, ভিডিও ভাইরাল

গানের আসরে এক পাক মহিলাকে গুলি করে হত্যার ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল। ভিডিও সহ খবরটি প্রথমে একটি পাক সংবাদমাধ্যমে দেখানো হয়। তারপরই সেই ভিডিও হুহু করে ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল সাইটে। ভিডিওতে দেখা গেছে এক মহিলা সংগীত শিল্পী মঞ্চে গান গাইছেন। বেশ কয়েকজন এসে তাঁর ওপর টাকা ছড়িয়ে দিয়ে যাচ্ছেন। তারপর একসময়ে ওই মহিলা উঠে দাঁড়ালেন। তারপর লুটিয়ে পড়লেন স্টেজে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশের কাঙ্গা গ্রামে।

খবরের প্রকাশ, ওই মহিলা সংগীত শিল্পী বিবাহিতা। বয়স ২৪ বছর। তিনি সন্তানসম্ভবা ছিলেন। ৬ মাসের অন্তঃসত্ত্বা ওই মহিলা যখন গান গাইছিলেন তখন তাঁকে উঠে দাঁড়িয়ে গান গাওয়ার জন্য চাপ দিতে থাকে তারিক আহমেদ জাটোই নামে এক ব্যক্তি। কিন্তু সেই অনুরোধ রাখতে পারবেননা বলে জানান সামিনা সিন্ধু নামে ওই গায়িকা। তাতেই রেগে যায় মদ্যপ জাটোই। সামিনাকে উঠে দাঁড়িয়েই গাইতে হবে বলে চাপ দিতে থাকে সে। প্রথমে আপত্তি করলেও জাটোইয়ের চাপের মুখে সামিনা একসময়ে উঠে দাঁড়ান। অভিযোগ ঠিক তখনই গ্রামের সকলের সামনে মঞ্চে দাঁড়ানো সামিনা সিন্ধুকে পরপর ৩টি গুলি করে জাটোই। মঞ্চে লুটিয়ে পড়েন সামিনা। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পরই জাটোইকে গ্রেফতার করে পুলিশ। সামিনা সিন্ধুর স্বামী পুলিশের কাছে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে তাঁর স্ত্রী ও সন্তানকে হত্যার অভিযোগ জানিয়েছেন তিনি। পুলিশ তদন্ত শুরু করেছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026