প্রতীকী ছবি
এক নাবালিকাকে গণধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় উত্তাল হয়ে উঠল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। গত রবিবার ছিল ছুটির দিন। বাড়িতে অতিথি, আত্মীয়স্বজনরা এসেছেন। তাঁদের মিষ্টিমুখ করাতে ৮ বছরের মেয়েকে বাড়ির কাছে বাজারে পাঠায় তাঁর বাড়ির লোক। অনেকটা সময় কেটে গেলেও মেয়ে মিষ্টি কিনে না ফেরায় কপালে চিন্তার ভাঁজ পড়ে নাবালিকার পরিবারের। তন্নতন্ন করে নাবালিকার খোঁজ শুরু করেন তাঁর পরিজন ও প্রতিবেশিরা।
অবশেষে বাড়ি থেকে কিছুটা দূরে পরিত্যক্ত নির্জন রাস্তায় নাবালিকাকে খুঁজে পান তাঁরা। দেখেন, রাস্তার একধারে পড়ে রয়েছে নাবালিকার পুড়ে কালচে হয়ে যাওয়া অচৈতন্য শরীরটা। গুরুতর জখম নাবালিকাকে নিয়ে পরিবারের লোক ছুটে যান স্থানীয় হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয় লাহোরের জিন্না হাসপাতালে। নাবালিকার শারীরিক পরীক্ষার পর গণধর্ষণের বিষয়টি সুনিশ্চিত করেন চিকিৎসকরা। তাঁদের প্রাথমিক অনুমান, ফাঁকা রাস্তায় প্রথমে নাবালিকাকে ধর্ষণ করে দুষ্কৃতীরা। প্রমাণ লোপাট করতে পরে নাবালিকার গায়ে আগুন ধরিয়ে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় তারা।
যমে মানুষে টানাটানির পর গত মঙ্গলবার হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে নির্যাতিতা। তাঁর মৃত্যুর খবর চাউর হতেই বিক্ষোভে ফেটে পড়েন লাহোর ও পাক-পাঞ্জাবের বাসিন্দারা। অভিযোগ, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ইদানিং ধর্ষণের হার বেড়ে গিয়েছে। কিছুদিন আগে কাসুরে ৭ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল। এবার দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ করে পুড়িয়ে খুনের প্রতিবাদে এবং ধর্ষকদের শাস্তির দাবিতে জিটি রোড অবরোধ করেন বিক্ষোভকারীরা। দোকান বাজার বন্ধ রেখে প্রতিবাদে শামিল হন স্থানীয় ব্যবসায়ীরা। তদন্তে নেমে নাবালিকা খুনের ঘটনায় সন্দেহভাজন ১ ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…