রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের তরফে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো ব্যক্তিদের নতুন তালিকা প্রকাশ করা হল। নতুন সেই তালিকায় পাকিস্তানের জমিতে বসে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত পাকিস্তানিদের তালিকা আগের চেয়ে দীর্ঘায়ত হয়েছে। এবার সেই তালিকায় ১৩৯ জনকে সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত করেছে নিরাপত্তা পরিষদ। তালিকায় রয়েছে মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদের নাম। এছাড়া দাউদ ইব্রাহিমকেও যুক্ত করা হয়েছে তালিকায়। রিপোর্টে দাউদ যে পাকিস্তানেই রয়েছে তা প্রায় পরিস্কার করা হয়েছে। একটি পাক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাউদ করাচির নূরবাধ এলাকায় একটি বিলাসবহুল বাংলোয় রয়েছে বলে উল্লেখ রয়েছে। এছাড়া দাউদের কাছে একাধিক পাক পাসপোর্ট রয়েছে বলেও দাবি করা হয়েছে।
পাকিস্তানে বসে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত ১৩৯ জনের মধ্যে কেউ এককভাবে সন্ত্রাস চালাচ্ছে। কেউ কোনও জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছে। পাকিস্তানের মাটিতে তৈরি ও কার্যকরী ২টি সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদের সদস্যদের সংখ্যাই ১৩৯ জনের মধ্যে মুখ্য।
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…