World

মুরগিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পাক কিশোর

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে এক মুরগিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল ১৪ বছরের এক কিশোর। এমন এক ঘটনার কথা সামনে আসতে চোখ কপালে উঠেছে গোটা পাকিস্তানের। অন্যের বাড়ি থেকে মুরগি চুরি করে খাওয়ার ঘটনা অনেক ঘটেছে। এমনকি অন্যের মুরগি চুরি করে বেচে দেওয়ার ঘটনাও নতুন নয়। কিন্তু অন্যের মুরগি চুরি করে তাকে ধর্ষণের ঘটনা বোধহয় বেনজির। অভিযোগ, কিশোরের যৌন অত্যাচারের যন্ত্রণা সহ্য করতে না পেরে মুরগিটি মারা যায়।

লাহোর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে হাফিজাপুরের বাসিন্দা মনসব আলির অভিযোগ গত শনিবার হুসেন তাঁর পোষা মুরগিটিকে চুরি করে। শুধু চুরি নয়, চুরির পর তাকে ধর্ষণও করা হয়। এই ঘটনার ২ প্রত্যক্ষদর্শীও রয়েছেন। লসরুল্লা ও তুফায়েল নামে ২ ব্যক্তি ঘটনাটি চাক্ষুষ করেন।

ঘটনাটি নিয়ে থানা পুলিশ হলে পুলিশের পক্ষ থেকে ধর্ষিত মুরগির মেডিক্যাল পরীক্ষা করানো হয়। সেই রিপোর্টের ভিত্তিতে কিশোরটিকে গ্রেফতার করা হয়েছে। জেরায় অপরাধ স্বীকার করেছে ওই কিশোর। পুলিশের প্রাথমিক অনুমান, যৌন হতাশার জেরেই এমন আজব ঘটনা ঘটিয়েছে ধৃত কিশোর। কোনও পশুর ওপর এমন পাশবিক নিগ্রহের জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026