পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের ঝাল মাগসি জেলার ফতেপুর দরগা। এখানেই এদিন এক ব্যক্তি জোর করে দরগায় প্রবেশের চেষ্টা করে। প্রবেশপথে তার পথ আটকান সুরক্ষাকর্মীরা। তাদের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয়। এরমধ্যেই আচমকা নিজের গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয় ওই আত্মঘাতী জঙ্গি। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে চারধার। তখন দরগায় ভিড় ছিল। আচমকাই গোটা দরগা সহ সংলগ্ন এলাকা শ্মশানের চেহারা নেয়।
১৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। যারমধ্যে এক পুলিশকর্মীও আছেন। আহত ২০ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। এখনও কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…
ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…
রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…
চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…
এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…