World

পাকিস্তানকে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা দেশ হিসাবে তালিকাভুক্ত করল আমেরিকা

কান্ট্রি রিপোর্ট অন টেররিজম, মার্কিন বিদেশমন্ত্রকের এই রিপোর্টে ফের চাপে পাকিস্তান। কারণ আমেরিকা পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদতদাতা দেশ হিসাবে তালিকাভুক্ত করেছে। লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদ, এই সন্ত্রাসবাদী সংগঠন পাকিস্তানের মাটিতে বসে তাদের অপারেশন চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সেকথা বারবার জানিয়েছে ভারত। এবার ভারতের সেই দাবিকে মান্যতা দিল ট্রাম্পের আমেরিকা। তারাও জানাল, লস্কর, জৈশদের নিশ্চিন্ত আশ্রয়ের বন্দোবস্ত করেছে পাকিস্তান। তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই গ্রহণ করছে না পাক সরকার। তাই সন্ত্রাসবাদ মদতদাতা দেশ হিসাবে চিহ্নিত করা হল পাকিস্তানকে।

মার্কিন মুলুক থেকে অর্থনৈতিক ও সামরিক যেসব সাহায্য পাকিস্তান পেয়ে থাকে সেগুলি এই সিদ্ধান্তের ফলে প্রভাবিত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। অন্যদিকে ভারত এতদিন যে দাবি বারবার করে এসেছে তাও আমেরিকার এই সিদ্ধান্তে মান্যতা পেল। আর পাকিস্তান বিশ্বের দরবারে আরও পিছনের সারিতে চলে গেল।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026