প্রেমবিবাহের পক্ষে সওয়াল, খুন সাংবাদিক

প্রেমবিবাহের পক্ষে সওয়াল করায় খুন হতে হল এক সাংবাদিককে। অভিযোগ এক তরুণী পরিবারের অমতে তাঁর পছন্দের পুরুষকে বিয়ে করেন। আর তাঁর সেই প্রেমবিবাহকে সমর্থন করেন ওই সাংবাদিক। অভিযোগ এই কারণে বছর তিরিশের আজমল জোয়াকে গুলি করে নৃশংসভাবে খুন করে তরুণীর পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের লোধরানে। পুলিশ জানিয়েছে, আজমল শুধু বিয়েতে সমর্থনই করেননি, নবদম্পতির সুরক্ষা সুনিশ্চিত করতে জেলা আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছিলেন তরুণীর পরিবারকে। পরে তিনি যখন তাঁর মোটরবাইকে করে ফিরছিলেন তখনই তাঁর ওপর চড়াও হয় তিন বন্দুকবাজ। খুব কাছ থেকে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। গুলি লাগে আজমলের সঙ্গে থাকা তাঁর মাসতুতো ভাইয়েরও। এদিকে আজমলকে এভাবে গুলি করে খুনের ঘটনায় পঞ্জাব প্রদেশ জুড়ে আম জনতা রাগে ফুঁসছেন।

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026