World

পাকিস্তানে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ, মৃত ১৫০

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে বাহাওয়ালপুরের আহমেদপুর সারকিয়া এলাকা। এখানেই এদিন সকালে হাইওয়ের ওপর উল্টে যায় একটি তেলের ট্যাঙ্কার। তেল ছড়িয়ে পড়ে চারপাশে। সেই তেল সংগ্রহ করতে আশপাশের মানুষের ভিড় জমে যায়। আর ঠিক সেই সময়েই ঘটে দুর্ঘটনা। আচমকাই তেলের ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ হয়। দাউদাউ করে জ্বলে ওঠে ছড়িয়ে যাওয়া তেল। আগুন ধরে যায় ট্যাঙ্কার সংলগ্ন বেশ কয়েকটি গাড়ি ও বাইকে। মুহুর্তে আগুনে ঝলসে যান বহু মানুষ। এখনও পর্যন্ত কমপক্ষে ১৫০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন ৭০ জন মানুষ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছে প্রশাসন। ঘটনার পর হাইওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিভাবে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখছে পুলিশ।

 

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026