World

মহাভারতের ধৃতরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুঁড়লেন ৩ পাকিস্তানি!

মহাভারতে ধৃতরাষ্ট্রের ১০০ সন্তানের কথা সকলের জানা। সেই মহাকাব্যিক গাথার প্রায় কাছাকাছি একটা কিছু করে দেখালেন পাকিস্তানের ৩ পিতা! ৩ জনে মিলে ৯৬ সন্তানের জন্ম দিলেন তাঁরা। এঁদের মধ্যে জান মহম্মদ আবার আরও একধাপ এগিয়ে একাই ১০০ সন্তানের জন্ম দিতে বদ্ধপরিকর। ৩ স্ত্রী থাকার পরও সেঞ্চুরি হাঁকাতে হন্যে হয়ে চতুর্থ পাত্রী খুঁজছেন তিনি। কিন্তু কোনও পাত্রী রাজি হচ্ছেননা। তাতে কী! হাল ছাড়তে নারাজ জান। তাঁর খোঁজ অব্যাহত।

পাকিস্তানের আদমশুমারিতে দেখা গেছে কাজকর্মের তেমন সংস্থান না থাকলেও পাকিস্তানে সন্তান জন্মের অন্ত নেই। ঈশ্বরের দান হিসাবেই তাদের গ্রহণ করছেন বাবা-মা। ঈশ্বর যখন জন্ম দিয়েছেন তখন তাদের খাওয়ার বন্দোবস্তও পাকা করা আছে বলেই বিশ্বাস অনেকের। এঁদের মধ্যে আবার ‘আউটস্ট্যান্ডিং পারফরমেন্স’-জন্য নাম করেছেন ৩ জন। ৩৬ সন্তানের জন্ম দেওয়ার পর গুলজার খানের দাবি, সন্তান ঈশ্বরের সৃষ্টি। তিনি সেখানে বাধা হবেন কেন? গুলজাররা আবার ১৫ ভাইবোন। তাঁর এক দাদা মস্তান খান ওয়াজিরের ৩ স্ত্রী। ২২ সন্তানের পিতা মস্তানের এখন বয়স ৭০ বছর। এখনও সন্তানের স্বপ্ন দেখেন তিনি। সন্তানের সংখ্যার নিরিখে তৃতীয় ও সবচেয়ে চর্চিত নাম বোধহয় বালুচিস্তানের জান মহম্মদ। তাঁর ৩৮টি সন্তান বর্তমান। কিন্তু তিনি এত সহজে হাল ছাড়তে নারাজ! সেঞ্চুরি না হাঁকানো পর্যন্ত তিনি থামবেন না বলেই বুঝিয়ে দিয়েছেন জান। এদিকে বিশ্বব্যাঙ্ক সাফ জানিয়েছে গড়ে পাকিস্তানে মহিলা পিছু ৩টি করে সন্তান রয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে পাক নাগরিকের সংখ্যা। কিন্তু কাজ কোথায়? এই অবস্থায় সম্পদে টান পড়তে বাধ্য। কিন্তু সেসব কথায় কান দিতে নারাজ পাকিস্তানের অনেক পিতা-মাতা। বরং অন্যান্য মুসলিমদের প্রতি তাঁদের আহ্বান যত পারেন সন্তানের জন্ম দিন। সংখ্যায় তাঁরা যত বাড়বেন ততই সকলে তাঁদের ভয় পাবেন!

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026