পালিয়ে বিয়েতে সাহায্য, কিশোরীকে পোড়াল কাউন্সিল

পাশের গ্রামের প্রেমিক-প্রেমিকার পালিয়ে বিয়েতে সাহায্য করেছিল সে। এই অপরাধে ১৬ বছরের এক কিশোরীকে পুড়িয়ে মারার নির্দেশ দিল কাউন্সিল সদস্য বা মোড়লরা। হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরে ডোঙ্গা গালি গ্রামে। পুলিশ জানিয়েছে, পালিয়ে বিয়ে ওখানকার সমাজে অপরাধ। আর তাতে সাহায্য করাও অপরাধ। একটি ভ্যানে করে রাতের অন্ধকারে ছেলে-মেয়ে দুটি পালিয়ে যাওয়ার পর গ্রামের লোকজন জানতে পারে এই পালিয়ে বিয়েতে তাদের সবরকম সাহায্য করেছে ১৬ বছরের কিশোরীটি। গ্রামে ওই মেয়েটির বাড়ির সকলের সামনেই বিচারসভা বসে। বিচারের পর গ্রামের প্রধানরা নির্দেশ দেয় মেয়েটিকে পুড়িয়ে মারা হোক। পুলিশের দাবি এই নির্দেশ যখন দেওয়া হয় তখন তা চুপচাপ মেনে কার্যত সম্মতিই দেন মেয়েটির বাড়ির লোকেরা। এরপর মেয়েটিকে একটি ওষুধ দিয়ে বেহুঁশ করে দেওয়া হয়। তারপর বসিয়ে দেওয়া হয় সেই ভ্যানে যেটিতে করে নবদম্পতিকে পালিয়ে যেতে সাহায্য করেছিল সে। মেয়েটির হাত-পা বেঁধে তার গায়ে ও গাড়িতে পৈশাচিক উল্লাসে ঢেলে দেওয়া হয় পেট্রোল। তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়। এমন পাশবিক ঘটনার পর এই নির্দেশের সঙ্গে যুক্ত ১৫ জন গ্রাম প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। নীরবে সব মেনে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মেয়েটির মা ও দাদাকে। তবে যে নবদম্পতিকে ওই কিশোরী পালিয়ে বিয়েতে সাহায্য করেছিল তাদের নাগাল পায়নি গ্রামের লোকেরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026