World

বাড়ির পাঁচিল টপকে জনবহুল রাস্তায় সিংহ, ঝাঁপিয়ে পড়ল মহিলার ওপর

একটি গৃহস্থ বাড়ি। বাড়িটি পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিলের এপারে সড়কপথ। বহু মানুষের যাতায়াতে সরগরম। আচমকা সেই পাঁচিল টপকে লাফ দিল এক সিংহ।

একটা চিড়িয়াখানার পাঁচিল টপকালে তাও বোঝা যেত। যদি লাগোয়া কোনও জঙ্গল থেকে আচমকা লোকালয়ে প্রবেশ করত তাও বোঝা যেত। কিন্তু এক্ষেত্রে তেমন কোনও কিছুই হল না।

একটি গৃহস্থ বাড়ির পাঁচিল টপকে এক সিংহ যে রাস্তায় লাফ দিয়ে নেমে আসবে, কারও ওপর ঝাঁপিয়ে পড়বে, একথা বোধহয় স্বপ্নেও ভাবেননি ওই রাস্তা দিয়ে চলাফেরা করা সাধারণ মানুষজন।

এমন এক শহরের জনবহুল রাস্তায় যে সিংহ আসতে পারে সেটাই তো ভাবনার বাইরে! কিন্তু একদম সেটাই ঘটল। একটি সিংহ আচমকা একটি বাড়ির পাঁচিল টপকে লাফ দিল রাস্তায়। তারপর এক মহিলাকে কাছে দেখে তাঁকে তাড়া করল।‌

সিংহ দেখে মহিলা দৌড় দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সিংহের গতির সামনে তাঁর দৌড় নেহাতই হামাগুড়ি সম প্রমাণিত হয়। সিংহ সহজেই লাফিয়ে পড়ে তাঁর ওপর।

যে বাড়ির পাঁচিল টপকে সিংহটি লাফ দিয়েছিল, সেই বাড়ি থেকে একাধিক ব্যক্তি ছুটে বেরিয়ে আসেন। তারপর ওই মহিলাকে ছাড়ানোর চেষ্টা করেন সিংহের হাত থেকে।

সিংহ এবার ওই মহিলাকে ছেড়ে ঝাঁপিয়ে পড়ে তাঁর ২ সন্তানের ওপর। ৫ ও ৭ বছরের ২ বালকের হাত ও মুখে আঁচড়েও দেয়। এদিকে ওই বাড়ি থেকে যাঁরা বেরিয়ে এসেছিলেন তাঁরা এরপর ওই সিংহটিকে পাকড়াও করে সেখান থেকে পালিয়ে যান।

এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। যা সোশ্যাল মিডিয়ায় দেখতেও পাওয়া গেছে। পরে সিংহ সহ ৩ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। ওই বাড়িতেই সিংহটি পোষ্য হিসাবে ছিল। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের অন্যতম জনবহুল শহর লাহোরে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026