World

গুমোর উধাও, ক্ষতির ধাক্কায় পাকিস্তানে ফের শুরু ভারতীয় সিনেমার প্রদর্শন

বড় মুখ করে বন্ধ করেছিল। সেই গুমোর কয়েকদিনেই উধাও। এবার ১৮০ ডিগ্রি ঘুরে পাকিস্তানে ভারতীয় সিনেমা দেখানো ফের শুরু করল সে দেশের ফিল্ম ডিস্ট্রিবিউটর ও হল মালিকরা। উল্টে তারাই এখন বলছে ভারতীয় ফিল্মকে তারা সাহায্য করতে চায়। বদলে তারা চায় ভারতও তাদের সাহায্য করুক।

উরি হামলার পর ইম্পা ভারতে পাক শিল্পী ও টেকনিশিয়ানদের কাজ করায় নিষেধাজ্ঞা জারি করে। তাতে রাগ দেখিয়ে পাল্টা পাকিস্তানে ভারতীয় সিনেমার প্রদর্শনই বন্ধ করে দেয় পাকিস্তানের ফিল্ম ডিস্ট্রিবিউটর ও হল মালিকরা। কিন্তু কী ভুল তারা করেছে তা হাড়েহাড়ে টের পায় কয়েকদিনের মধ্যেই।

পাকিস্তানের হল বেঁচে আছে মূলত ভারতীয় সিনেমার জোরে। তাই ভারতীয় সিনেমা বন্ধ হওয়ায় মার খাচ্ছিল হলগুলো। ফাঁকা হলে মাছি তাড়াচ্ছিলেন হল মালিকরা। তাই ট্যাঁকে টান আটকাতে এবার পাকিস্তানে ভারতীয় সিনেমার প্রদর্শন ফের চালু করা হল বলে জানিয়েছে পাক ফিল্ম এক্সিবিটর্স অ্যাসোসিয়েশন। এই কদিনে যেসব ভারতীয় সিনেমা পাকিস্তানে মুক্তি পায়নি সেগুলিই প্রথমে দেখানো হবে বলে জানিয়েছে তারা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026