ভারতীয় বিয়ে, প্রতীকী ছবি
এখন ১টি বা ২টি সন্তানকে বড় করতেই হিমসিম খেয়ে যাচ্ছেন বাবা মায়েরা। আর্থিক দিকটি তো আছেই। সন্তানকে বড় করার খরচ নেহাত কম নয়। ফলে এখন মানুষ ছোট পরিবার চাইছেন।
কিন্তু সেই পরিস্থিতিতে ঠিক উল্টো পথে হাঁটতেই পছন্দ এক ৫০ বছরের ব্যক্তির। ইতিমধ্যেই তিনি ৩টি বিয়ে সেরে ফেলেছেন। ৩ স্ত্রীর গর্ভজাত সন্তান মিলিয়ে তাঁর মোট সন্তান সংখ্যা কিছুদিন আগেই ৬০ ছুঁয়েছে।
কদিন আগেই তিনি আরও এক সন্তানের গর্বিত পিতা হয়েছেন। তবে ৬০ সন্তানেই তিনি থেমে যেতে রাজি নন। তিনি চান তাঁর আরও সন্তান হোক। আর সেজন্য তিনি ফের বিয়ে করতে চান।
বন্ধুবান্ধব থেকে চেনা পরিচিত, আত্মীয়স্বজন সকলকেই তিনি বলে রেখেছেন ভাল পাত্রী পেলে জানাতে। তিনি চতুর্থ বিয়েটা সেরে ফেলতে চান। সন্তান সংখ্যা আরও বাড়াতে বদ্ধ পরিকর সর্দার জান মহম্মদ খান খিলজি।
জান মহম্মদ পাকিস্তানের বাসিন্দা। পাকিস্তানের কোয়েটার বাসিন্দা এই ব্যক্তি এখন সে দেশে খবরের শিরোনামে উঠে এসেছেন। তাঁর ফের বিয়ে করার ইচ্ছা পোষণ এবং আরও সন্তানের পিতা হতে চাওয়ার ঘটনা খোদ পাকিস্তানের বহু মানুষকে হতবাক করে দিয়েছে।
প্রসঙ্গত পাকিস্তানে আর্থিক পরিস্থিতি কঠিন অবস্থার মুখে রয়েছে। যার আঁচ ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকেও। জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে।
সেখানে ৩ স্ত্রী ও ৬০ সন্তানের খরচ সামাল দেওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ। সেখানে আবার বিয়ে! অনেকে অবাক হলেও তাতে কর্ণপাত করছেন না জান মহম্মদ। বরং তিনি এখন হন্যে হয়ে তাঁর চতুর্থ বিয়ের পাত্রী খুঁজে বেড়াচ্ছেন।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…