ব্যাগে ভরা রান্নার গ্যাস, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @lonewolf_singh
হঠাৎ করে দেখলে বেলুন বলে মনে হতেই পারে। অতিকায় বেলুন। তবে সেগুলি ঠিক বেলুন নয়। আসলে প্লাস্টিকের প্যাকেট। সেইসব বিশাল ফোলা প্লাস্টিকের প্যাকেটগুলিই এখন সাধারণ মানুষের অগতির গতি হয়ে উঠেছে।
দেশজুড়ে যেভাবে ক্রমশ রান্নার গ্যাসের সংকট শুরু হয়েছে, যেভাবে খবর সামনে আসছে যে রান্নার গ্যাসের ভাণ্ডার ক্রমশ কমে আসছে দেশে, সেখানে এই প্যাকেট বাড়ি নিয়ে গিয়ে কিছুদিনের জন্য নিশ্চিন্ত হওয়ার চেষ্টা চালাচ্ছেন সাধারণ মানুষ।
প্যাকেটগুলি সাধারণ প্যাকেট নয়। প্লাস্টিকের প্যাকেটগুলি ফুলে থাকছে এলপিজি গ্যাসে। যাকে রান্নার গ্যাস হিসাবেই মানুষ জানেন।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এলাকা থেকে বেশ কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যাচ্ছে এমন প্লাস্টিকের প্যাকেট নিয়ে রাস্তা দিয়ে চলেছেন মানুষজন।
প্লাস্টিকের প্যাকেটগুলি সাধারণ প্যাকেট নয়। পাকিস্তানের গ্যাস পাইপলাইন সরাসরি বেশ কয়েকটি গ্যাস সরবরাহকারী দোকানের সঙ্গে যুক্ত। সেখানে এই প্লাস্টিকের প্যাকেটে পাইপ থেকে সরাসরি গ্যাস ভরা হচ্ছে।
তারপর প্যাকেটের মুখ নজেল এবং ভালব দিয়ে আটকে দেওয়া হচ্ছে। যাতে এলপিজি লিক না করে। বাড়িতে ব্যবহারের সময় ছোট ইলেকট্রিক সাকশন পাম্প দিয়ে গ্যাস জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে। রান্নাবান্না হচ্ছে।
পাকিস্তানে গ্যাসের সংকট আগামী দিনে কোথায় গিয়ে ঠেকবে তা সেখানকার বাসিন্দাদেরও অজানা। তবে একটা আশঙ্কা থেকে এমন প্যাকেট ভর্তি রান্নার গ্যাস বাড়িতে মজুত করে রাখার প্রবণতা ক্রমশ সেখানে বেড়ে চলেছে। ইন্টারনেটে সেই খবরই ছড়িয়ে পড়ছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…