World

বিশাল স্টেডিয়ামে বিন্দুমাত্র জায়গা নেই, তবে খেলা বা অনুষ্ঠান দেখতে নয়

একটা বিশাল স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে দর্শকদের জন্য সব আসন কানায় কানায় পূর্ণ। তবে কেউই সেখানে খেলা বা অনুষ্ঠান দেখতে আসেননি।

ঝলমলে রোদ এসে আছড়ে পড়ছে স্টেডিয়াম জুড়ে। স্টেডিয়ামের মাঝে বিশাল মাঠ। চারধার দিয়ে গোল করে দর্শকাসন। যেখানে ৩০ হাজারের ওপর দর্শক বসে খেলা দেখতে পারেন।

সেই স্টেডিয়ামে দর্শক আসন দেখা গেল কানায় কানায় ভর্তি। কোথাও তিল ধারণের জায়গা নেই। অথচ সেখানে কোনও খেলা নেই। নেই কোনও অনুষ্ঠান। নেই কোনও উৎসবও। তা সত্ত্বেও দর্শকাসন পূর্ণ কেন? এ প্রশ্ন মনে আসা ভুল নয়।

দর্শকদের সকলেই তরুণ প্রজন্মের। স্টেডিয়ামে কেবল তরুণ তরুণীদের ভিড়। তাঁদের হাতে রয়েছে খাতা পেন। তাঁরা পরীক্ষা দিচ্ছেন।

পুরো স্টেডিয়াম জুড়ে দর্শকাসন হয়ে উঠেছিল পরীক্ষার হল। সেখানেই ৩০ হাজারের ওপর পরীক্ষার্থী পরীক্ষা দিলেন। চাকরির পরীক্ষা।

এমন চমক লাগিয়ে দেওয়া ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। সেখানে ইসলামাবাদ পুলিশে ১ হাজার ১৬৭ জন কর্মী নিয়োগ হবে। তার জন্য পরীক্ষা দিতে হাজির হয়েছিলেন ৩০ হাজারের ওপর তরুণ তরুণী। যাঁরা পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিলেন। স্টেডিয়ামের দর্শকাসনে বসেই তাঁরা পরীক্ষা দেন।

প্রসঙ্গত পাকিস্তানে বেকারত্ব বেড়েই চলেছে। দেশের ৩০ শতাংশের ওপর তরুণ তরুণী বেকার। ফলে একটা চাকরির খবর হলেই উপচে পড়ছে তরুণ প্রজন্মের ভিড়।

একটা চাকরি শিকেয় ছিঁড়তে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন তাঁরা। পরীক্ষায় বসছেন। যদি একটা চাকরি জুটে যায়। আর সে চাহিদা যে কোথায় পৌঁছেছে তা ওই কানায় কানায় ভর্তি স্টেডিয়াম থেকেই স্পষ্ট।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026