Lifestyle

বিশ্বের কোথায় থাকলে নিরোগ হবে শরীর, আয়ু হবে ১২০ বছর

পৃথিবীতে এমনও এক জায়গা রয়েছে যেখানকার মানুষের স্বাভাবিক জীবনকাল ১০০ বছরের বেশি। এখানে ১০০ বছর বাঁচাটা সকলের কাছে খুব স্বাভাবিক ব্যাপার।

এ বিশ্বে আশ্চর্যের অভাব নেই। আনাচেকানাচে লুকিয়ে আছে চমৎকার। লুকিয়ে আছে প্রকৃতির আজব দান। যেখানে সারা বিশ্বেই কেউ যদি শতাধিক বছর বেঁচে থাকেন তবে তিনি মুখে মুখে ঘোরা কাহিনি হয়ে ওঠেন। কারণ বিশ্ব জুড়ে হাতে গোনা মানুষই শতাধিক বছর আয়ু নিয়ে বেঁচে থাকেন।

কিন্তু এই বিশ্বেই এমন এক জায়গা রয়েছে যেখানে মানুষ সাধারণভাবেই ১০০ বছরের ওপর বাঁচেন। এখানে প্রায় সকলেই ১০০ থেকে ১২০ বছর বেঁচে থাকেন। এমনও অনেক সময় হয় যে কেউ ১২০ বছরের চেয়েও অনেক বেশি বছর বেঁচে রইলেন। তাও আবার সুস্থ শরীরে।

পাকিস্তানের গিলগিট বালতিস্তানের চিতরাল, হুনজা এলাকা আদপে হিমালয়ের পাহাড় ঘেরা উপত্যকা। এখানেই বাস হুনজা জনজাতির। এঁরা এখানে খুব সহজে বাঁচতে পারেন না। লড়াই করে বাঁচতে হয়।

প্রতিদিন হিমালয়ের চড়াই উৎরাই পার করতে হয়। খাবার বলতে মূলত গম, বার্লি। কিছু আনাজও পান তাঁরা। চাপাটি এঁদের প্রত্যেকদিনের খাবারের তালিকায় জায়গা পায়। এভাবে কিন্তু এঁরা সুস্থভাবে বাঁচেন। আনন্দে জীবন কাটান।

নিজেদের মধ্যেই এঁরা বছরের পর বছর আনন্দে খুশি মনে থাকেন। অসুস্থতা বড় একটা এঁদের মধ্যে দেখা যায়না। কীভাবে এই হুনজা জনজাতির মানুষ শতাধিক বছর সুস্থভাবে বেঁচে থাকেন তা এখনও সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি চিকিৎসকেরাও। কীভাবে এতদিন বেঁচে থাকেন এখানকার মানুষ তা তাঁদের কাছে আজও একটা রহস্য।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026